News Flash

  • Home
  • Uncategorized
  • কামালঘাট ও ফটিকছড়ায় বিস্তর বেআইনী কাঠ উদ্ধার, গাড়ি আটক
Image

কামালঘাট ও ফটিকছড়ায় বিস্তর বেআইনী কাঠ উদ্ধার, গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ বন দপ্তরের কর্মকর্তারা পৃথক পৃথক অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছেন৷ রবিবার দুপুর নাগাদ বিটারবন, কামালঘাট ও ফটিকছড়ায় পৃথক অভিযান চালিয়ে প্রচুর কাঠ, গাছের লগ, ফার্ণিচার আটক করেছেন৷ জানা যায়, বেলা সাড়ে এগারটা নাগাদ বিটারবনে একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে হানা দেন বন দপ্তরের সদর বিভাগের কর্মকর্তারা৷ ঐ বাড়িতে হানা দিয়ে ১লক্ষ ৭০ হাজার টাকার কাঠ উদ্ধার করা হয়৷ ঐ বাড়িতে একটি ঘরে কাঠ মজুত রাখা হয়েছিল৷ এদিকে, দুপুর নাগাদ কামালঘাট ও ফটিকছড়ায় দুটি ক্যান্টার ট্রাক আটক করে প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করা হয়৷ পারমিটবিহীন ট্রাক দুটি বেআইনীভাবে বালুও বহন করছিল৷ ক্যান্টার ট্রাক দুটির নম্বর টিআর০১-ইউ১৫৩২ এবং টিআর০১-এক্স-১৫২১৷ উভয় গাড়ির চালককে আটক করেছে পুলিশ৷ তারা হল জীবন বিশ্বাস এবং নিতাই৷ এছাড়া একটি কাঠ চেরাই মিলে হানা দিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের লগ উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা৷ বেআইনীভাবে ঐ লগ সেখানে রাখা হয়েছিল বলে জানা গেছে৷ সদরের রেঞ্জার অশেষ দেববর্মার নেতৃত্বে এই অভিযান চালানো হয়৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top