News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের বৃত্তি ও পোশাক অনুদান অনলাইনে
Image

ছাত্রছাত্রীদের বৃত্তি ও পোশাক অনুদান অনলাইনে

onlineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ ছাত্রছাত্রীদের বৃত্তি এবং পোশাক অনুদান আগামী শিক্ষাবর্ষ থেকে কেবল মাত্র অনলাইনেই প্রদান করা হবে৷ গত শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি শুরু হয়েছে৷ তবে, আগামী শিক্ষাবর্ষ থেকে অনলাইনে প্রদান বাধ্যতালূক করা হয়েছে৷
বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পোশাক অনুদান এবং ছাত্রছাত্রীদের বৃত্তি অনলাইনেই করা হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ ফলে, এখন সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক একাউন্ট থাকতেই হবে৷ গত শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি শুরু হয়েছিল৷ কিন্তু সকল ছাত্রছাত্রীদের একাউন্ট থাকতে হবে বিষয়টি বাধ্যতামূলক ছিল না৷ একাংশ ছাত্রছাত্রীদের অনলাইনে দেওয়া হয়েছে৷ আর যাদের একাউন্ট নেই, তাদের নগদে পোষাক অনুদান এবং বৃত্তি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে বিষয়টি ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানানোর জন্য বিদ্যালয়গুলিকে বলা হয়েছে৷
সম্প্রতি অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু জানিয়েছিলেন, পয়লা জানুয়ারী থেকে সরকারী সমস্ত অফিসে অনলাইনে লেনদেন হবে৷ এরই অঙ্গ হিসেবে বিদ্যালয় শিক্ষা দপ্তরও অনলাইনেই বৃত্তি ও পোশাক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে সূত্রের খবর৷ এদিকে, অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক এসে গেছে৷ বিদ্যালয় দপ্তর সূত্রে জানা গেছে, রেজাল্ট ঘোষণার সাথে সাথেই পাঠ্যপুস্তক বিতরণ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top