News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শিল্প নিয়ে হতাশ মুখ্যমন্ত্রী বিকল্প হিসাবে জোর দিলেন কৃষিতে
Image

রাজ্যে শিল্প নিয়ে হতাশ মুখ্যমন্ত্রী বিকল্প হিসাবে জোর দিলেন কৃষিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ শিল্পে স্বয়ম্ভরতা তাহলে আর হচ্ছে না এরাজ্যে৷ অন্তত শিল্প নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে

স্টেট ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷
স্টেট ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

সংশয় প্রকাশ করেন তাতে এটাই স্পষ্ট বলে মনে হয়েছে৷ কিন্তু শিল্পের পরিবর্তে বিকল্প অর্থনীতি হিসেবে কৃষিতে যেভাবে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী, তার সাথে বাস্তবের ফারাক রয়েছে বলেও মনে করা হচ্ছে৷ শনিবার আগরতলায় ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সরকার অনেকটা হতাশার সুরেই বলেন, আমাদের রাজ্যে শিল্পের বিকাশ হতে অনেক সময় লাগবে৷ কারণ তিনি মনে করেন না, বেসরকারী পুঁজি এই অঞ্চলে বিশেষ করে ত্রিপুরায় ঢালাওভাবে বিনিয়োগের কোন সম্ভাবনা রয়েছে৷ ফলে, এই রাজ্য আদৌ কোনদিন শিল্পে স্বয়ম্ভর হয়ে উঠবে কিনা সেই প্রশ্ণ আজ খোদ মুখ্যমন্ত্রীই তুলে আনলেন৷
মুখ্যমন্ত্রী এদিন রাজ্যে কৃষিতে স্বয়ম্ভর হয়ে উঠেছে বলে দাবি করেন৷ কিন্তু সাথে এও বলেন, কৃষি যেখানে অর্থনীতির মূল ভিত্তি সেদিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি৷ এখানেই বিকল্প অর্থনীতির ক্ষেত্রে বাস্তবের সাথে ফারাকের বিষয়টি উঠে আসছে৷
তাঁর বক্তব্য, এখন অনেক কৃষিজ ফসল বাইরে পাঠানো হচ্ছে৷ কারণ, এমন অনেক ফসল রয়েছে যেগুলি রাজ্যে এখন উদ্বৃত্ত৷ তাই তিনি কৃষিতে জোর দেওয়ার পক্ষেই সওয়াল করেন৷ তাঁর মতে, কৃষি হচ্ছে অর্থনীতির মূল ভিত্তি৷ শুধু রাজ্যের নয়, দেশীয় অর্থনীতিরও মূল ভিত্তি৷ সেদিক দিয়ে দেখতে গেলে কৃষিতে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি বলে আক্ষেপ করেন৷ ফলে, শিল্প যেখানে অনিশ্চিত, তাই বিকল্প অর্থনীতির প্রশ্ণে স্বাভাবিক কারণেই কৃষির উপর বেশি করে জোর দিতে হবে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন৷ পাশাপাশি, কৃষি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে তাঁর দাওয়াই, পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে হবে৷ এক ফসল, দুই ফসল এবং পারলে তিন ফসল করা যায় কিনা সেটা সুনিশ্চিত করতে হবে৷ অবশ্য, কৃষিকে নির্ভর করে বিকল্প অর্থনীতি সম্ভব বলেই দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রীর৷ তাঁর বক্তব্য, ৪৬ থেকে ৪৭ ভাগ জমি সেচের আওতায় আনা সম্ভব হয়েছে৷ সেক্ষেত্রে কৃষি ভিত্তিক অর্থনীতির লক্ষ্যে কতটা জায়গায় কৃষি সম্ভব সেই জায়গাকে সেচের আওতায় আনতে হবে৷ তার জন্য তিনি লক্ষ্য স্থির করে বলেন, ৬০ শতাংশ কৃষিযোগ্য জমি সেচের আওতায় আনতে চাইছে রাজ্য সরকার৷ এর জন্য মুখ্যমন্ত্রী কৃষিযোগ্য জমিতে সেচের বন্দোবস্ত করার জন্য রাজ্যের সমস্ত প্রকৌশলীদের দায়িত্ব দিয়েছেন৷
শিল্প যেখানে অনিশ্চিত সেখানে কৃষিকে ভিত্তি করে বিকল্প অর্থনীতি গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার৷ কিন্তু রাজ্যে যত বেকার রয়েছেন, শিল্প ছাড়া তত কর্মসংস্থান একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়৷ চাকুরী না জুটলে স্বাভাবিকভাবেই ক্রয় ক্ষমতা বৃদ্ধি হবে না৷ ফলে, উৎপাদিত ফসল বাইরে পাঠাতে হবে৷ তাতে রাজ্যবাসীর হেসেলে যে আগুন লেগে রয়েছে, তা নিভবে কিভাবে সেই প্রশ্ণই এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, অনেক ফসল এখন রাজ্যের বাইরে পাঠানো হচ্ছে৷ কিন্তু বাজারে কৃষিজ ফসলের দাম ক্রমেই বেড়ে চলেছে৷ অর্থনীতিবিদদের মতে, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলে জিনিষের মূল্য হ্রাস পায়৷ কিন্তু রাজ্যের বিভিন্ন বাজারে বিশেষ করে রাজধানী আগরতলায় ফুলকপি, বাধাকপি, লাউ, বেগুন ইত্যাদির দাম দিন দিন বেড়েই চলেছে৷ ন্যাশনাল প্রাইস ইন্ডেক্স মোতাবেক অন্যান্য রাজ্যের সাথে তুলনা করলে দেখা যাবে, অনেক রাজ্যের তুলনায় এরাজ্যে কৃষিজ ফসলের দাম বেশি৷ ফলে, শুধু কৃষিকে ভিত্তি করে বিকল্প অর্থনীতি রাজ্যবাসীর হেঁসেলে কতটা প্রভাব ফেলবে সেই প্রশ্ণ থেকেই যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top