হায়দরাবাদ, ১০ ডিসেম্বর (হি.স.) : ডাকঘরের এক কর্মচারির আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে নতুন নোটের ৭০ লাখ টাকা উদ্ধার করল সিবিআই| পুলিশ জানিয়েছে, শুক্রবার তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার ইব্রাহিমপটনমের ওই বাড়িতে হানা দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা নতুন দু’হাজার টাকার নোটে ৭০ লাখ টাকা উদ্ধার করে| ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ পোস্ট অফিসের সিনিয়র সুপারিটেনডেন্ট কে সুধীর বাৱুকে গ্রেফতার করার পর এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে|
অন্যদিকে টাকা বদলের ঘটনায় অপর দুই অভিযুক্ত নীতিন ও নরসিমা রেড্ডিকে গ্রেফতার করে পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে| সুধীরবাৱুসহ মোট চারজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ| কমিশন পাওয়ার লোভে নিজের ক্ষমতার অপব্যবহার করে নতুন নোটে ২ কোটি ৯৫ লাখ টাকা ওই ডাকঘর থেকে বদল করে দেওয়ার অভিযোগ উঠেছিল সুধীরবাৱুর বিরুদ্ধে|
ডাকঘরের এক কর্মচারির আত্মীয়ের বাড়িতে তল্লাশি, নতুন নোটের ৭০ লাখ টাকা উদ্ধার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















