News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মাণ শ্রমিকদের মারধর, আহত তিন, থানায় মামলা
Image

নির্মাণ শ্রমিকদের মারধর, আহত তিন, থানায় মামলা

attackনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ ডিসেম্বর৷৷ শিখারিয়া হাসপাতালে মারমারিকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের তান্ডবে আহত হয়েছেন তিনজন দিনমজুর শ্রমিক৷ তারা হলেন বিশ্বজিৎ সাহা(৪৩), বিধান দাস(৩০) এবং রাজু দেবনাথ(২৩)৷ ঘটনায় শ্রমিকদের পক্ষ থেকে এলাকায় ৭ জন উন্মাদ যুবকের নামে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে৷ জানা যায়, এলাকারই রামুপাল, বান্টি দেবনাথ, এবং প্রদীপ ঘোষের নেতৃত্বে এই হামলা সংগঠিত হওয়ার অভিযোগ৷ সূত্রের খবর, গত কয়েক বছর ধরে শিখারিয়া এলাকায় একটি হাসপাতাল নির্মাণের কাজ চলছে৷ বহু দূরদূরান্ত থেকে আগত শ্রমিকরা কাজ করার জন্য শিখারিয়ার এই গ্রামে থেকে খেয়ে কাজ করছে বলে জানান৷ গতকাল রাতে শ্রমিকরা ছাদে বসে মোবাইলে গান শুনছিল৷ এমন সময়ই আচমকা হামলা চালায় এলাকারই ৭ জন যুবকের দল৷ এই খবর পৌঁছে বিশালগড় থানায়৷ সঙ্গে সঙ্গে ছুটে আসেন থানার এসআই সত্যরঞ্জন নন্দী৷ তিনি জানন, এই ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে৷ খবর পেয়ে ছুটে আসেন সিপিআইএম নেতা ছিদ্দিকুর রহমান এবং প্রদেশ রায়৷ বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে নেওয়া হবে বলে জানান নেতাবাবুরা৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top