News Flash

  • Home
  • Uncategorized
  • কনকনে ঠান্ডার অনুভূতি পাবেন না রাজ্যবাসী, পূর্বাভাস মৌসম বিভাগের
Image

কনকনে ঠান্ডার অনুভূতি পাবেন না রাজ্যবাসী, পূর্বাভাস মৌসম বিভাগের

coldনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ কনকনে ঠান্ডার অনুভূতি এইবার রাজ্যবাসী পাবেন না৷ মৌসম বিভাগ সূত্রে খবর, বাংলা বছরের পৌষ এবং মাঘ মাসে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে ঐ দুই মাস৷ শীতের আমেজ অগ্রহায়ণ থেকেই পেতে শুরু হত রাজ্যে৷ কিন্তু এবছর অগ্রহায়ণ মাসে শীতের দেখা নেই৷ প্রতিদিন সন্ধ্যা গড়ালে পারদ নামলেও ঠান্ডার অনুভূতি তেমন একটা মিলছে না৷ রাজ্যের পাহাড়ি জনপদে হিমেল হাওয়া বয়ে চললেও ঠান্ডা তেমনভাবে এখনো পড়েনি৷ রাতে অবশ্য কুয়াশা পড়তে দেখা যায়৷ কিন্তু ঠান্ডার অনুভূতি তেমন একটা হয় না৷
বাংলা বছরের পৌষ এবং মাঘ এই দুই মাস কনকনে ঠান্ডা পড়েছে বিগত বছরগুলিতে৷ কিন্তু এবার এর ব্যতিক্রম ঘটবে৷ মৌসম বিভাগের মতে, নিম্নচাপের কারণেই রাজ্যে শীতের প্রভাব এবছর তেমন একটা পড়বে না৷ ফলে, অন্যান্য বছরের মত এবছর ঠান্ডার কবলে কাবু হতে হবে না রাজ্যবাসীকে৷
বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ১৬ডিগ্রির নীচে নামছেই না৷ সর্বনিম্ন তাপমাত্রা কখনো কখনো ৩০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে৷ মৌসম বিভাগ বলছে এবছর সমগ্র পূর্ব ভারত এবং পূর্বোত্তরে ঠান্ডার প্রভাব তেমনভাবে পড়বেনা৷
চিকিৎসকদের মতে, আবহাওয়ার আমূল পরিবর্তন এই সময়ে বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের নানান রোগে কাবু করবে৷ বিশেষ করে শিশুরা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল৷ উষ্ণায়নের কারণে, এমনিতেই গোটা বিশ্বে আবহাওয়ার তারতম্য দেখা যাচ্ছে৷ কিন্তু এবছর নিম্নচাপ ঠান্ডার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে৷
মৌসম বিভাগের মতে, শীতের মরশুমে দিনের বেলায় গরম এবং রাতে ঠান্ডা অনুভব হবে৷ আবহাওয়ার এই তারতম্যের জেরে চিকিৎসক মহলও চিন্তা ব্যক্ত করেছেন৷ মৌসম বিভাগ জানিয়েছে, জানুয়ারি মাসের শেষের দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে৷ তখন অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে৷ ফলে, এবার শীতের মরশুমে ঠান্ডার আমেজ একপ্রকার মিলবে না বলেই ধারণা করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top