News Flash

  • Home
  • Uncategorized
  • মোহরছড়া ও বিলোনীয়া বাজার অল্পেতে রক্ষা
Image

মোহরছড়া ও বিলোনীয়া বাজার অল্পেতে রক্ষা

fire2নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ অল্পেতে রক্ষা পেল বিলোনীয়া শহরের প্রাণকেন্দ্রের বেশ কিছু দোকানপাট৷ একই ধরনের ঘটনা কল্যাণপুরের মোহরছড়া বাজারেও৷ জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ বিলোনীয়া শহরের জগন্নাথবাড়ির উল্টো দিকে শহরের প্রাণকেন্দ্রে সিদ্দিক উদ্দিনের লেপ তৈরীর একটি দোকানে হঠাৎ আগুন লাগে৷ ঐ দোকানে লেপ তৈরীর তুলা এবং অন্যান্য সামগ্রী মজুত ছিল৷ মুহুর্তেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে৷ সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷ ফলে ভয়াবহ অগ্ণিকান্ড থেকে রক্ষা পেয়েছে শহর এলাকাটি৷
এদিকে, কল্যাণপুর থানা এলাকার মোহরছড়া বাজারে সর্ট সার্কিট থেকে আগুন লাগে৷ তাতে একটি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে৷ স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন আয়ত্বে আনেন৷ অল্পেতে রক্ষা পেয়েছে গোটা এলাকায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top