News Flash

  • Home
  • Uncategorized
  • মিজো শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের পক্ষে সওয়াল করে বিদেশী বিতারণের দাবীতে গণবস্থান টিএসপির
Image

মিজো শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের পক্ষে সওয়াল করে বিদেশী বিতারণের দাবীতে গণবস্থান টিএসপির

tspনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিকত্ব না দেওয়ার দাবীতে বুধবার আগরতলায় গণবস্থান পালন করেছে তিপ্রাল্যান্ড স্টেট পার্টি৷ এদিন আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় গণবস্থান করা হয়৷ গণবস্থান চলাকালে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের পর যারা এই রাজ্যে অনুপ্রবেশ করেছে তাদের কোনভাবেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া যাবে না৷ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হলে ভূমিপুত্রদের জাতিসত্বা বিকাশ ও অধিকার সুরক্ষা সম্ভব হবে না৷ দেখা যাচ্ছে, সদ্য আসা লোকজনরাও ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাচ্ছে৷ এর ফলে বিদেশী নাগরিকদের অন্যতম আশ্রয়স্থলে পরিণত হচ্ছে আমাদের রাজ্য৷ এই ধরনের প্রবণতা বন্ধ করতে হবে৷ তাদেরকে কোনওভাবেই পুনর্বাসন দেওয়া যাবে না৷ ১৯৭১ সালের পর যারা এই রাজ্যে এসেছেন তাদের পুনর্বাসন ও নাগরিকত্ব দেওয়া হলে তিপ্রাল্যান্ড স্টেট পার্টি আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারী দিয়েছে৷
তিপ্রাল্যান্ড স্টেট পার্টির তরফ থেকে দাবী করা হয়েছে, ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা তৈরী করতে হবে এবং অনুপ্রবেশকারীদের ত্রিপুরা ছাড়া অন্যকোন রাজ্যে পুনর্বাসন দেওয়া হোক৷ তাদের অভিযোগ অবৈধ অনুপ্রবেশকারীদের এখানে বসবাসের ফলে ত্রিপুরার উপজাতিরা সংখ্যালঘু থেকে সংখ্যালঘুতম হয়ে পড়ছে৷ যা কোন ভাবেই বরদাস্ত করা হবে না৷ এদিকে, তিপ্রাল্যান্ড স্টেট পার্টির তরফ থেকে একটি ব্যতিক্রমী দাবী করা হয়েছে মিজোরামের রিয়াং শরণার্থীদের নিয়ে৷ দলটির তরফ থেকে দাবী করা হয়েছে মিজোরামের রিয়াং শরণার্থীদের ত্রিপুরাতেই পনর্বাসনের ব্যবস্থা করতে হবে৷ যেহেতু তারা ভারতীয় নাগরিক৷ একদিকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মিজোরাম সরকারকে চাপ দিচ্ছে অবিলম্বে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন ক্যাম্পে আশ্রিত শরণার্থীদের স্বভূমে ফিরিয়ে নিতে সেখানে তিপ্রাল্যান্ড স্টেট পার্টির এই দাবী ঘিরে বিভিন্ন মহলে জোর আলোচনা হচ্ছে৷ হঠাৎ করে এই দলের পক্ষ থেকে মিজো শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের যে দাবী তুলেছে তা রীতিমতো নতুন মোড় নিতে চলছে শরণার্থী প্রত্যাবর্তনের ক্ষেত্রে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ও মিজোরাম সরকার শরণার্থীদের প্রত্যাবর্তনের জন্য উদ্যোগ নিয়েছে৷ শরণার্থী চিহ্ণিতকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top