News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিমা হত্যা মামলায় গ্রেপ্তার বাড়ির মালিক
Image

প্রতিমা হত্যা মামলায় গ্রেপ্তার বাড়ির মালিক

handcuffনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ ডিসেম্বর৷৷ বুধবার বিকেলে কে কে নগর এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ প্রতিমা খুনের কান্ডে জড়িত বাড়ির মালিক মৃদুল দেবর্বমাকে গ্রেপ্তার করে৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমরজিৎ দেববর্মা, পুলিশ আধিকারিক প্রবীর পাল মহিলা থানার ওসি স্বস্তী দাস আচমকা হানা দিয়ে খুনের সাথে যুক্ত আছে মনে করে বাড়ির মালিক মৃদুল দেববর্মাকে গ্রেপ্তার করে৷ বুধবার প্রতিমার পচাগলা মৃতদেহের সৎকার করা হয় আগরতলা মহাশ্মশানে৷ বুধবার সন্ধ্যায় বিশালগড় থানায় প্রতিমা খুনের দায়ে বাড়ির মালিক মৃদুল দেববর্মা ও রামাপ্রসাদ দেববর্মার নামে খুনের মামলা করা হয়৷ গত আটদিন ধরে প্রতিমার পরিবারকে চাল, ডাল এবং দুবেলা খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছে এলাকার হৃদয়বান লোকজনরা৷ বুধবার বিকালে যখন প্রতিমার লাশ সৎকার করা হচ্ছে অন্যদিকে রতননগর বর্মণ পাড়ার লোকজন প্রায় ৬০-৭০ জন মহিলা পুরুষ মিলে বিশালগড়ে এসডিএম নান্টু রঞ্জন দাসের কাছে দ্বারস্থ হন৷ এসডিএম নান্টু রঞ্জন দাস এলাকায় এই পরিবারটির করুণ পরিণতি লক্ষ্য করে আজ নিজের পকেট থেকে ৫০০০ টাকা তুলে দেন প্রতিমার পরিবারের হাতে৷ নান্টু রঞ্জন দাসের মানবিক দৃষ্টিভঙ্গী দেখে অবাক হয়ে যান এলাকাবাসী৷
তাছাড়া এই ঘটনায় তদন্তের জন্য সাতজনের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে৷ তাছাড়া এসডিএমের সহযোগিতায় যত তাড়াতাড়ি সম্ভব পরিবারটির কথা চিন্তা করে সাহায্য করবেন বলে আশা ব্যক্ত করেন৷ প্রতিমার পরিবারের দুজন বিকলাঙ্ক রয়েছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব সাহায্যের হাত বাড়িয়েদেবেন বলে জানান৷ নবম শ্রেণী পড়ুয়া মেয়েটিকে শিশুকল্যাণ প্রকল্প ও অন্যান্য প্রকল্প থেকে কিভাবে সাহায্য করা যায় লক্ষ্য রাখবেন৷ অন্যদিকে ঘটনার সঙ্গে যুক্ত মৃদুল দেববর্মার গ্রেপ্তারে কিছুটা হলেও এলাকায় সাধারণ নাগরিক ও পরিবারটি স্বস্তি অনুভব করছে বলে জানা গেছে৷ অনুমান করা হচ্ছে হয়ত কয়েকজন মিলে গণধর্ষণ করে প্রতিমাকে খুন করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মৃদুল গ্রেপ্তার হয়েছে৷ তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top