News Flash

  • Home
  • Uncategorized
  • নববর্ষের প্রথম দিন থেকে রাজ্যের সমস্ত সরকারী লেনদেন হবে অনলাইনে
Image

নববর্ষের প্রথম দিন থেকে রাজ্যের সমস্ত সরকারী লেনদেন হবে অনলাইনে

onlineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ সরকারি সমস্ত লেনদেন অনলাইন হয়ে যাচ্ছে৷ রাজ্যে আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে অনলাইনের মাধ্যমে লেনদেন হবে৷ এক্ষেত্রে বিভিন্ন বিল প্রদান কিংবা কর দেওয়ার জন্য অনলাইন ব্যবস্থায় প্রদান করা সম্ভব হবে৷ তবে, কেউ যদি নগদে বিল কিংবা কর প্রদান করতে চান তাহলে সেটাও করা যাবে৷ অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু এবিষয়ে জানান, রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে অনলাইনে লেনদেন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ১ জানুয়ারি থেকে অনলাইনে লেনদেন শুরু হবে৷
এদিকে, ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যে রাজ্য সরকারকে সমস্ত অংশের শ্রমিকদের ভাতা ব্যাঙ্কের মাধ্যমে প্রদান করার জন্য নির্দেশ দিয়েছে৷ এবিষয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব পি কে সিনহা রাজ্য সরকারের সাথে কথা বলেছেন৷ তিনি কেন্দ্রের সিদ্ধান্তের বিষয়ে রাজ্য সরকারকে অবগত করেন৷ জানা গেছে, রাজ্যকে কেন্দ্র বলেছে সমস্ত শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্ট সুনিশ্চিত করতে হবে৷ যাতে তাদের ভাতা ব্যাঙ্কের মাধ্যমেই প্রদান করা যায়৷ যাদের একাউন্ট নেই তাদের জন্য শীঘ্রই একাউন্ট খোলার ব্যবস্থা করে রাজ্য সরকার৷ এবিষয়ে মুখ্যসচিব যশপাল সিং বলেন, রাজ্যে বৃদ্ধ ভাতা, রেগার মজুরি, বৃত্তি এবং সরকারি শিক্ষক কর্মচারীদের অনলাইনে হচ্ছে৷ এখন পর্যন্ত রাজ্যে ৮০ শতাংশের উপর মানুষের ব্যাঙ্ক একাউন্ট রয়েছে৷ ঐ ব্যাঙ্ক একাউন্টগুলির আধারের সাথে সংযুক্তি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে৷ এদিকে, প্রাপ্তবয়স্ক ৯৪ শতাংশ রাজ্যবাসীর আধার কার্ড হয়ে গেছে৷
এদিকে, অর্থদপ্তরের প্রধান সচিব জানিয়েছেন, ক্যাশলেস লেনদেনের লক্ষ্যে আগরতলায় জিবি এবং আইজিএম হাসপাতালে পয়েন্ট অফ সেল ব্যবস্থা করার জন্য দুই মাস আগেই নির্দেশ দেওয়া হয়েছে৷ এই ব্যবস্থা শুরু করা হলেও নগদেও হাসপাতালগুলিতে বিভিন্ন বিল মেটানো যাবে৷ তিনি জানান, আগরতলা পুর নিগম ইতিমধ্যে অনলাইনে কর জমা নিতে শুরু করেছে৷ রাজ্যের বাকি ১৯টি শহরে এই ব্যবস্থা চালু করার জন্য বৈঠকের ডাক দেওয়া হয়েছে৷ খুব শীঘ্রই ঐ শহরগুলিতেও অনলাইনে কর প্রদান করার ব্যবস্থা করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top