News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইসু্যতে সংসদে বিরোধীদের আচরণ অগণতান্ত্রিক, অভিযোগ প্রধানমন্ত্রীর
Image

নোট বাতিল ইসু্যতে সংসদে বিরোধীদের আচরণ অগণতান্ত্রিক, অভিযোগ প্রধানমন্ত্রীর

pm-narendra-modiনয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : ৱুধবার নোট বাতিল ইসু্যতে সংসদে ফের উত্তাল হয়ে উঠল| নোট বাতিল নিয়ে সংসদে আলোচনা হতে দিচ্ছে না বিরোধীরা| তাদের এই আচরণ অগণতান্ত্রিক| এমনভাবে বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের সমালোচনায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তাঁর দাবি, দেশের অর্থনীতিতে বড়সড় এই সংস্কারের ক্ষেত্রে মানুষের সমর্থন রয়েছে| বৈঠকে তিনি আরও বলেছেন, অতীতে সংসদের এমন অনেক সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো উত্তেজনা ও সামাজিক সংঘাতের কারণ হয়ে উঠেছিল| কিন্তু এখন নোট বাতিলের মতো গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলি সংসদ অচল করে রেখেছে| বৈঠকের পর সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান|
দেশ নগদ নির্ভরতা ছেড়ে ডিজিটাল অর্থনীতির পথে এগিয়ে চলেছে দাবি করে প্রধানমন্ত্রী দলের সাংসদের এবিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করার কথা তুলে ধরেন| তিনি বলেছেন, ইভিএম এবং ভোটার তালিকা সম্পর্কে যেভাবে গণ সচেতনতা গড়ে তোলা হয়েছিল, এক্ষেত্রেও সেই পদ্ধতিতেই কাজ করতে হবে| বিজেপির সংসদীয় দলের গৃহীত প্রস্তাবে বিরোধী দলগুলোর আচরণের তীব্র নিন্দা করা হয়েছে| এতে অভিযোগ করা হয়েছে, বিরোধীরা নোট বাতিল ইসু্যতে গোল পোস্ট বদল করছে|
অনন্ত কুমার আরও বলেন, কংগ্রেস ও তৃণমূলের মতো দলগুলো সংসদে আলোচনায় বাধা দিচ্ছে| রাজনৈতিক এজেন্ডা হিসেবেই বিরোধীরা এই কৌশল নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন| তিনি বলেন, আগেই স্পষ্ট করে জানানো হয়েছে যে নোট-বিতর্কে সংসদের উভয় কক্ষেই বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top