নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : ৱুধবার নোট বাতিল ইসু্যতে সংসদে ফের উত্তাল হয়ে উঠল| নোট বাতিল নিয়ে সংসদে আলোচনা হতে দিচ্ছে না বিরোধীরা| তাদের এই আচরণ অগণতান্ত্রিক| এমনভাবে বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের সমালোচনায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তাঁর দাবি, দেশের অর্থনীতিতে বড়সড় এই সংস্কারের ক্ষেত্রে মানুষের সমর্থন রয়েছে| বৈঠকে তিনি আরও বলেছেন, অতীতে সংসদের এমন অনেক সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো উত্তেজনা ও সামাজিক সংঘাতের কারণ হয়ে উঠেছিল| কিন্তু এখন নোট বাতিলের মতো গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলি সংসদ অচল করে রেখেছে| বৈঠকের পর সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান|
দেশ নগদ নির্ভরতা ছেড়ে ডিজিটাল অর্থনীতির পথে এগিয়ে চলেছে দাবি করে প্রধানমন্ত্রী দলের সাংসদের এবিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করার কথা তুলে ধরেন| তিনি বলেছেন, ইভিএম এবং ভোটার তালিকা সম্পর্কে যেভাবে গণ সচেতনতা গড়ে তোলা হয়েছিল, এক্ষেত্রেও সেই পদ্ধতিতেই কাজ করতে হবে| বিজেপির সংসদীয় দলের গৃহীত প্রস্তাবে বিরোধী দলগুলোর আচরণের তীব্র নিন্দা করা হয়েছে| এতে অভিযোগ করা হয়েছে, বিরোধীরা নোট বাতিল ইসু্যতে গোল পোস্ট বদল করছে|
অনন্ত কুমার আরও বলেন, কংগ্রেস ও তৃণমূলের মতো দলগুলো সংসদে আলোচনায় বাধা দিচ্ছে| রাজনৈতিক এজেন্ডা হিসেবেই বিরোধীরা এই কৌশল নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন| তিনি বলেন, আগেই স্পষ্ট করে জানানো হয়েছে যে নোট-বিতর্কে সংসদের উভয় কক্ষেই বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী|
নোট বাতিল ইসু্যতে সংসদে বিরোধীদের আচরণ অগণতান্ত্রিক, অভিযোগ প্রধানমন্ত্রীর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















