News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাশলেশ লেনদেনে আপত্তি নেই, তবে চালু করতে সমস্যা হবে ঃ অর্থমন্ত্রী
Image

ক্যাশলেশ লেনদেনে আপত্তি নেই, তবে চালু করতে সমস্যা হবে ঃ অর্থমন্ত্রী

bhanu-lal-saha-ministerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ক্যাশলেস লেনদেন দেশে চালু হওয়ার ক্ষেত্রে সমস্যা প্রচুর, তবে রাজ্যে এই পদ্ধতি শুরু হলে আপত্তির কিছু নেই বললেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ মঙ্গলবার মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন৷ তাঁর মতে, যাদের ব্যাঙ্কে একাউন্ট কিংবা পিওএস নেই তাঁরা লেনদেন করতে পারবেন না৷ অর্থমন্ত্রীর সাফ কথা, সারা দেশের সাথে রাজ্যেও সমস্ত প্রান্তে ব্যাঙ্ক পৌঁছায়নি৷ অনেকেরই ব্যাঙ্ক একাউন্ট নেই৷ ফলে, ক্যাশলেস লেনদেন চালু হওয়া খুব একটা সম্ভব নয় এই পরিস্থিতির নিরিখে৷
এদিন, অর্থমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ক্যাশলেস লেনদেন শুনতে ভালোই লাগে৷ হলেও মন্দ নয়৷ কিন্তু ভারতের মত দেশে এই পদ্ধতি চালু করা কতটা সম্ভব তা নিয়েই বিতর্ক রয়েছে৷ অর্থমন্ত্রীর মতে, ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে অনেক পেনশনার্সরাই সমস্যার মুখে পড়বে৷ তাঁর বক্তব্য, এমন অনেক পেনশনার্স রয়েছেন যাঁরা খালি চোখে পত্রিকা পড়তে পারেন না৷ তাঁরা মোবাইলের মাধ্যমে লেনদেন কি করে করবেন সে প্রশ্ণ তুলেন তিনি৷ বাজারে জিনিসপত্র কেনাবেচা করতে গিয়েও সমস্যা দেখা দিতে পারে ক্যাশলেস লেনদেন চালু হলে৷ এবিষয়ে অর্থমন্ত্রীর যুক্তি, বাজারে সবজি কিংবা মাছ বিক্রেতাদের কাছে পয়েন্ট অফ সেল মেশিন না থাকলে ক্যাশলেস লেনদেন সম্ভব হবে না৷ এই সমস্ত কারণে, আমাদের দেশে ক্যাশলেস লেনদেন চালু করা আদৌ কতটা সম্ভব হবে তা নিয়ে তিনি প্রশ্ণ তুলেছেন৷
এদিন তিনি নোট বাতিল নিয়েও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন৷ তাঁর বক্তব্য, নোট বাতিলের পদক্ষেপের পর থেকে এখন পর্যন্ত কত কালো টাকা উদ্ধার হয়েছে এবং কি পরিমাণ জাল নোট মিলেছে তা আমরা কেউই জানি না৷ তিনি মনে করেন, নোট বাতিলের পদক্ষেপের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে৷ ফলে, যে উদ্দেশ্যে নোট বাতিলের পদক্ষেপ নিয়েছে তা সফল হবে না বলে তিনি দাবি করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top