News Flash

  • Home
  • Uncategorized
  • রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, কমল না সুদের হার
Image

রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, কমল না সুদের হার

RBIমুম্বাই, ৭ ডিসেম্বর (হি.স.) : সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক| রিভার্স রেপো রেটও রাখা হয়েছে অপরিবর্তিতই| মূল্যবৃদ্ধিতে রাশ টানাই একমাত্র লক্ষ্য বলে জানিেয়ছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উজির্ত প্যাটেল| আর সেই কারণেই রেপো রেট অপরিবর্তিত রাখা হচ্ছে বলে জানানো হয়েছে| রেপো রেট ৬.২৫ এবং রির্ভাস রেপো রেট দাঁড়াল ৫.৭৫ শতাংশ | একই সঙ্গে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এবং ব্যাঙ্ক রেট থাকল আগের মতোই ৬.৭৫ শতাংশ |
কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পর এদিনই প্রথম নয়া ঋণনীতি ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক| আর সেখানেই রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট অপরিবর্তিতই রাখা হল|
প্রসঙ্গত, বর্তমানে রেপো রেট রয়েছে ৬.২৫| এবং, রিজার্ভ ব্যাঙ্ক সেটাই ৱুধবার ঘোষণা করেছে| পাশপাশি, সুদের হারও অপরিবর্তিত রাখা হচ্ছে বলে ঘোষণা করা হয় এদিনের বৈঠকে| আরবিআই-এর ওই ঘোষণার ফলে গাড়ি ও বাড়ির ঋণে সুদের হার কমার সম্ভাবনাও কম থাকছে বলে মনে করা হচ্ছে| নোট বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের পর দেশে নগদের প্রবল আকাল | এমতাবস্থায় ব্যাঙ্কগুলির হাতে বাড়তি টাকা জোগাতে এই পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক | সিএলআরের হার পয়েন্ট ২৫ কমাল আরবিআই | একই সঙ্গে এদিন রিজার্ভ ব্যাঙ্ক স্বীকার করে নেয় নোট বাতিলের ধাক্কায় কমতে চলেছে আর্থিক বৃদ্ধি | আর্থিক বৃদ্ধির হার ৭.৬% থেকে কমে ৭.১% হওয়ার আশঙ্কা | রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পরই নিম্নমুখী সেনসেক্স | এক ধাক্কায় শেয়ার সূচকের ১৩৮ পয়েন্ট পতন হয়েছে |
এদিন সাংবাদিক বৈঠকে উর্জিত পটেল নোট বাতিলের সিদ্ধান্তকে আরও একবার সমর্থন করে বলেন, তাড়াহুড়ো করে নয়, যথেষ্ট ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে | একইসঙ্গে গর্ভনর জানিয়েছেন, নগদের আকাল কমাতে বাজারে ১৯১০ কোটি টাকার ছোট নোট এনেছে রিজার্ভ ব্যাঙ্ক | ৪ লক্ষ টাকার নতুন নোট ছাপানো হয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top