News Flash

  • Home
  • Uncategorized
  • মাত্র ১৪৯ টাকা রিচার্জে আনলিমিটেড ফ্রি কলের অফার বিএসএনএলে

মাত্র ১৪৯ টাকা রিচার্জে আনলিমিটেড ফ্রি কলের অফার বিএসএনএলে

bsnl-logoনয়া দিল্লি, ৭ নভেম্বর (হি.স.) জিও-কে টক্কর দিতে আনলিমিটেড ফ্রি কলের অফার আনছে বিএসএনএল| সম্ভভত নতুন বছরের প্রথম দিনই চালু হবে এই অফার| যাতে মাত্র ১৪৯ টাকা রিচার্জ করলেই মিলবে যে কোনও নেটওয়ার্কে ফ্রি আনলিমিটেড কলের সুবিধা| সঙ্গে ৩০০ এমবি ডেটা|
গত ৩ সেপ্টেম্বর জিও লঞ্চ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি জানিয়েছিলেন, মাত্র ১৪৯ টাকায় মিলবে আনলিমিটেড ফ্রি কল ও সঙ্গে ৩০০ এমবি ডেটা| যদিও ওয়েলকাম অফার-এর আওতায় থাকায় জিও-র গ্রাহকদের এখনো কোনও রিচার্জ করাতে হয়নি| ৩১ ডিসেম্বর ওয়েলকাম অফার শেষ হবে শুরু হবে নিউ ইয়ার অফার যার মেয়াদ ৩১ মার্চ প্রর‌্যন্ত | ফলে সে প্রর‌্যন্ত জিওর পরিষেবা ব্যবহার করার জন্য কোনও পয়সা দিতে হবে না কাউকে | কিন্তু তার পর জিও ফ্রি অফারের মেয়াদ না বাড়ালে নূ্যনতম ১৪৯ টাকা রিচার্জ করালে মিলবে জিওর পরিষেবা|
জিওর ট্যারিফ প্ল্যান অনুসারে ১৪৯ টাকায় মিলবে আনলিমিটেড ফ্রি কল যে কোনও নেটওয়ার্কে| সঙ্গে ৩০০ মেগাবাইট ডেটা ও ১০০টি ফ্রি এসএমএস| বিএসএনএল ফ্রি এসএমের ব্যাপারে কিছু না-জানালেও বিএসএনএলের কর্তা অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, ১৪৯ টাকাতেই এক মাসের জন্য যে কোনও নেটওয়ার্কে ফ্রি আনলিমিটেড কল ও ৩০০ এমবি ডেটা দেবেন তাঁরা| বিএসএনএলের এই অফার লঞ্চ হলে যে কোনও ফোন থেকে করা যাবে আনলিমিটেড ফ্রি কল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top