News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইসু্যতে বিরোধীদের হট্টগোলে, অধিবেশন মুলতুবি
Image

নোট বাতিল ইসু্যতে বিরোধীদের হট্টগোলে, অধিবেশন মুলতুবি

ParliamentofIndiaনয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : ৱুধবার লোকসভা অধিবেশনের শুরুতেই নোট বাতিল ইসু্যতে সরকারকে চেপে ধরতে উদ্যোগ নেয় বিরোধীরা| কংগ্রেস সংসদ গুলাম নবী আজাদ অভিযোগ করেন, নোট বাতিলের প্রভাবে একমাসের মধ্যেই ৮৪ জনের মৃতু্য হয়েছে| কোনওরকম পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে সরকার| আর তার জেরেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে বলেও সুর চড়ান তিনি| বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে বিজেপিও পাল্টা সুর চড়ায়| বিজেপির তরফে দাবি করা হয়, তারা আলোচনার জন্য তৈরি| এমনকি বিরোধীদের দাবি মেনে সংসদে প্রধানমন্ত্রীও হাজির হয়েছিলেন| তা সত্বেও আলোচনা করতে দেওয়া হল না|
এরপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অভিযোগ করেন, যেকোনও উপায়ে অধিবেশন বানচাল করে দেওয়াই বিরোধীদের একমাত্র লক্ষ্য| নোট বাতিল ইসু্য হোক বা অন্য কোনও ইসু্য হোক না কেন| এরপর তিনি চ্যালেঞ্জ জানিয়ে বিরোধীদের বলেন, হিম্মত থাকে তো আলোচনা করুন| আর তারপরই বিজেপির তরফে পাল্টা স্লোগান দেওয়া শুরু হয়| এর জেরে ১২টা পর‌্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top