News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় গুলিবিদ্ধ কিশোরী, মামলা
Image

গন্ডাছড়ায় গুলিবিদ্ধ কিশোরী, মামলা

9MMPISTOL copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ধলাই জেলার ভগীরথ এডিসি ভিলেজের নব কুমার পাড়ায় মঙ্গলবার সকালে জুম কুড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী কন্যা৷ তার নাম ক্ষীনমালা ত্রিপুরা(১৩)৷ তার বাবার নাম অনন্ত কুমার ত্রিপুরা৷ তাকে প্রথমে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জানা গেছে, সকাল দশটা নাগাদ কিশোরীটি বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দন্তীপাড়ায় জুম কুড়াতে যায়৷ সেখানেই খড়গরাই রিয়াং নামে এক  ব্যক্তি গাদা বন্দুক থেকে গুলি চালায়৷ একটি গুলি তার শরীর দিয়ে এফোর ওফোর হয়ে যায়৷ অপর একটি গুলি গায়ে বিদ্ধ হয়ে থাকে৷ গুলির আওয়াজ শুনে এবং কিশোরীটির আত্মচিৎকারে স্থানীয় লোকজনরা এসে তাকে উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া হ াসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ জানা গেছে, দন্তীরাম পাড়ায় খড়গরাই রিয়াংয়ের জুম থেকে গত বেশ কিছুদিন ধরেই ফসল চুরি হয়ে যাচ্ছিল৷ সে কারণেই চোর ধরতে খড়গরাই রিয়াং গাদা বন্দুক নিয়ে ওতপেতে বসে থাকত৷ সেখান দিয়েই আজ সকালে হীনমালা ত্রিপুরা নামে ঐ কিশোরী যাচ্ছিল৷ তখনই গাদা  বন্দুক থেকে গুলি চালায় খড়গরাই রিয়াং৷ তার পায়ে এবং শরীরে দুটি গুলি লেগেছে৷ বর্তমানে কিশোরীটি জিবি  হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে অভিযুক্ত খড়গরাই রিয়াংকে বন্দুক সহ গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানা গেছে, ঘটনাস্থলটি গঙ্গানগর থানা এলাকায়৷ গন্ডাছড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে গঙ্গানগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে৷ বুধবার তাকে আদালতে তোলা হবে৷ ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top