News Flash

  • Home
  • Uncategorized
  • অভাবের তাড়নায় এক ব্যাক্তির আত্মহত্যা
Image

অভাবের তাড়নায় এক ব্যাক্তির আত্মহত্যা

suicide-hangingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ অভাবের তাড়নায় আত্মহত্যার পথ বেছে নেন এক ব্যক্তি৷ জানা গেছে, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সুভাষ কলোনির বাসিন্দা দুলাল চক্রবর্তী (৪২) আত্মহত্যা করেছেন৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দুলালবাবুর ভাই শিব চক্রবর্তী দেখেন দুলালবাবুর দেহ বারান্দায় ঝুলছে৷ সঙ্গে সঙ্গে তিনি শান্তিরবাজার থানায় খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷
মৃতের ভাই শিবু চক্রবর্তী জানিয়েছেন, দুলাল চক্রবর্তী পেশায় দিনমজুর ছিলেন৷ তাঁর স্ত্রী ও তিন মেয়ে রয়েছে৷ যার মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে৷ বাকি দুই মেয়ের মধ্যে একটি দ্বাদশ শ্রেণীতে এবং অপরটি সপ্তম শ্রেণীতে পাঠরতা৷ তার মৃত্যুর পেছনে আর্থিক কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ দুলাল চক্রবর্তীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top