News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণ রাষ্ট্রীয় মর‌্যাদায় শেষকৃত্য সম্পন্ হল তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার
Image

পূর্ণ রাষ্ট্রীয় মর‌্যাদায় শেষকৃত্য সম্পন্ হল তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার

jayalalita` চেন্নাই, ৬ ডিসেম্বর (হি.স.) : পূর্ণ রাষ্ট্রীয় মর‌্যাদায় শেষকৃত্য সম্পন্ হল তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার| মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের মারিনা বিচে গান স্যালুটে অন্তিম বিদায় জানাল তামিলনাড়ুর প্রিয় আম্মাকে| মেরিনা বিচে চোখের জলে তাঁকে বিদায় জানাতে হাজির ছিলেন অসংখ্য মানুষ| তাঁর রাজনৈতিক গুরু এমজিআরের সমাধির পাশেই অন্তিম শয্যায় শািয়ত করা হল জয়ললিতাকে| মেরিনা বিচে পুষ্পার্ঘ্য অর্পণ করে জননেত্রীকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, কংগ্রেসের রাহুল গান্ধীসহ দেশের প্রথমসারির নেতারা| এছাড়া অন্ত্যেষ্টিতে হাজির ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্রিসেলভামসহ মন্ত্রিসভার সদস্যরা|
সোমবার রাতে মারা যান জয়ললিতা| তাঁর মৃতু্যর খবরের পর থমথমে হয়ে যায় তামিলনাড়ু| এদিন অন্তিম দর্শনের জন্যেতাঁর পার্থিব শরীর রাখা হয় চেন্নাইয়ের রাজাজী হলে | সেখানে উপচে পড়া ভিড় সামলাতে পুলিশকে রীতিমত হিমসিম খেতে হয়| প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ|
প্রয়াত নেত্রী তথা মুখ্যমন্ত্রীর মৃতু্যতে রাজ্যে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে| সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে আগামী তিনদিন|
জয়ললিতার মৃতু্যতে শোকপ্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি| বিশেষ কাজ থাকায় তিনি অন্ত্যেষ্টিতে হাজির হতে না পারলেও দলের পক্ষে সাংসদ ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন|
প্রসঙ্গত, জয়ললিতার মৃতু্যতে তামিলনাড়ু জুড়ে শোকের ছায়া| সকালে পোয়েস গার্ডেনের বাড়ি থেকে প্রয়াত নেত্রীর দেহ নিয়ে আসা হয় চেন্নাই শহরের প্রাণকেন্দ্রে রাজাজি হলেষ| পরনে ছিল তাঁর সবচেয়ে প্রিয় সৱুজ রঙের শাড়ি| চার সেনাকর্মী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দেহ জাতীয় পতাকায় ঢেকে দেন| শ্রদ্ধা জানান নতুন মুখ্যমন্ত্রী পনিরসেলভম ও মন্ত্রিসভার সদস্যরা| জয়ললিতার প্রয়াণে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন দেশের সমস্ত রাজনৈতিক নেতা থেকে রুপোলি পর্দার লোকজনও|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top