News Flash

  • Home
  • Uncategorized
  • নীতি আয়োগের উৎসাহী উদ্যোগ, ক্যাশলেস লেনদেন হলেই জেলা পাবে ইনসেন্টিভ, পুরসৃকত হওয়ারও সুযোগ
Image

নীতি আয়োগের উৎসাহী উদ্যোগ, ক্যাশলেস লেনদেন হলেই জেলা পাবে ইনসেন্টিভ, পুরসৃকত হওয়ারও সুযোগ

cashless-economyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ ক্যাশলেস বা নগদহীন অর্থনীতির লক্ষ্যে উৎসাহী উদ্যোগ নিল নীতি আয়োগ৷ মাধ্যম হিসেবে বাছাই করা হয়েছে দেশের রাজ্যগুলির জেলাশাসক ও কালেক্টরদের৷ নীতি আয়োগ এক বিজ্ঞপ্তি জারি করে জেলাশাসক ও জেলা কালেক্টরদের ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহ দিতে বলেছে৷ এক্ষেত্রে উপকৃত হবে জেলাগুলিও৷ বিজ্ঞপ্তিতে নীতি আয়োগ জানিয়েছে, জেলার ব্যক্তি প্রতি কমপক্ষে দুটি ক্যাশলেস লেনদেনের উপর ইনসেন্টিভ দেবে কেন্দ্র৷ এক্ষেত্রে ব্যক্তি প্রতি কমপক্ষে দুটি ক্যাশলেস লেনদেনে দশ টাকা করে জেলা প্রশাসনের একাউন্টে জমা করবে কেন্দ্রীয় সরকার৷ এভাবে প্রতি জেলা পিছু সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করা হবে৷ এই টাকা জেলার সার্বিক উন্নয়নে ব্যবহার করবেন জেলা শাসকরা৷ শুধু তাই নয়, ইনসেন্টিভের পাশাপাশি পুরসৃকত করা হবে জেলাগুলিকে৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সেরা দশটি জেলাকে ডিজিটাল পেমেন্ট চ্যাম্পিয়ান পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ কেন্দ্র চাইছে পঞ্চায়েতগুলিকেও এর অন্তর্ভুক্ত করার জন্য৷ সে জন্য এই উদ্যোগে পঞ্চায়েতগুলিকে সামিল করার নির্দেশ দিয়েছে নীতি আয়োগ৷ এর ফলে, দেশের প্রথম ৫০টি পঞ্চায়েত, যারা সম্পূর্ণভাবে ক্যাশলেস লেনদেন শুরু করবে, তাদেরকেও পুরসৃকত করা হবে৷
নোট বাতিলের পদক্ষেপের পর মোদি সরকার এখন গোটা দেশকে ক্যাশলেস লেনদেনের অন্তর্ভূক্ত করতে চাইছে৷ সেই লক্ষ্যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত হয়েছে ক্যাশলেস লেনদেন সংক্রান্ত কমিটি৷ যার প্রধান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ এখন জেলা প্রশাসনকে ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহী করে তোলার উদ্যোগ এরই অঙ্গ হিসেবে ধারণা করা হচ্ছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাশাসক ও কালেক্টররা সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেনে উৎসাহ দেবেন৷ যাতে সাধারণ মানুষ এই পদ্ধতি অবলম্বন করতে উৎসাহী হন৷ নীতি আয়োগ চারটি পদ্ধতির মাধ্যমে ক্যাশলেস লেনদেনের তালিকা তৈরি করে দিয়েছে৷ ক্যাশলেস লেনদেনের যে চারটি মাধ্যমকে কেন্দ্রীয় সরকার মান্যতা দিচ্ছে সেগুলি হল, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই, ইউএসএসডি, আধার নম্বরভিত্তিক লেনদেন এবং কার্ড ব্যবহার করে লেনদেন৷ নীতি আয়োগ ক্যাশলেস লেনদেনের প্রচারে দেশের সমস্ত জেলা প্রশাসনগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে৷ পাশাপাশি জেলাগুলিতে ই-দিশা কেন্দ্র খোলার এবং ডিজিটাল আর্মি তৈরি করে প্রচারে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে নীতি আয়োগ৷ এদিকে, ক্যাশলেস লেনদেনে উৎসাহ দেওয়া জেলাগুলিকে মডেল হিসেবে তুলে ধরার কথাও বলেছে নীতি আয়োগ৷
নীতি আয়োগ জেলাশাসক ও কালেক্টরদের উদ্দেশ্যে জারি করা বিজ্ঞপ্তিতে বলেছে, জেলাবাসীর জনধন একাউন্টের তথ্য থেকে লেনদেনের বিষয়ে জানা যাবে৷ এর ভিত্তিতে একাউন্টধারীদের চিহ্ণিত করে ক্যাশলেস লেনদেনে উৎসাহ দিতে প্রচার শুরু করতে সুবিধা হবে৷ তবে, জনধন একাউন্ট ছাড়াও অন্য একাউন্টধারীদের খোঁজ নিয়ে তাদেরকেও ক্যাশলেস লেনদেনে উৎসাহ দিতে বলেছে নীতি আয়োগ৷
নোট বাতিলের পদক্ষেপে সারা দেশেই আর্থিক অচলাবস্থা দেখা দিয়েছে৷ সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টাকা তুলতে হচ্ছে৷ এর ফলে বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে৷ সংসদ রীতিমত অচল হয়ে রয়েছে৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের দাবি, আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে৷ সাধারণ জনগণকে নগদে লেনদেনের বদলে ক্যাশলেস বা নগদহীন লেনদেন করার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এরই অঙ্গ হিসেবে গোটা দেশে ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করে তুলতেই প্রয়াস হাতে নিয়েছে কেন্দ্র৷ ইতিমধ্যে ক্যাশলেস লেনদেন ভারতের মত দেশে সম্ভব নয় বলে সমালোচনায় মুখর হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল৷ ক্যাশলেস লেনদেন নিয়ে প্রযুক্তিগত ঝঁুকিও রয়েছে৷ কিন্তু কেন্দ্র নিজের লক্ষ্যে অবিচল৷ আর তাই এবার জেলা প্রশাসনকে ক্যাশলেস লেনদেন অভিযানে সামিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
এদিকে, রাজ্যে জেলা প্রশাসনের কাছে এসংক্রান্ত কোন বিজ্ঞপ্তি এসে পৌছায়নি এখনো৷ সোমবার পশ্চিম ও দক্ষিণ জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে জানা গেছে তাঁদের কাছে নীতি আয়োগের তরফে এধরনের কোন বিজ্ঞপ্তি আসেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top