News Flash

  • Home
  • Uncategorized
  • দুই কুখ্যাত বাইক চোর পুলিশের জালে
Image

দুই কুখ্যাত বাইক চোর পুলিশের জালে

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ আগরতলা পশ্চিম থানার পুলিশ আজ নাগেরজলা থেকে দুই কুখ্যাত বাইক চোরকে পাকড়াও করেছে৷ ধৃত দুই চোরের নাম শংকর সাহা ও অঞ্জন দাস৷ তাদের বিরুদ্ধে বাইকে চুরির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে৷ পুলিশ তাদের বেশ কিছুদিন ধরেই খঁুজছিল৷ আজ নাগেরজলা এলাকায় ঘোরাফেরা করার সময় খবর পেয়ে পুলিশ তাদের আটক করে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ আজই তাদের আদালতে সোপর্দ করে৷ আদালত থেকে তাদেরকে পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷ এই চক্রে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে৷ গোটা চক্রকে পাকড়াও করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ ইতিমধ্যে আটক দুই বাইক চোরের কাছ থেকে কিছু তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ পাঁচদিনের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরো বেশ কিছু খবর মিলবে বলে পুলিশ আশাবাদী৷ ঐ চক্রটি আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বাইক চুরির ঘটনায় জড়িত৷ বাইক চুরি করে তারা সীমান্ত পথে বাংলাদেশে পাচার করে বলেও খবর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top