News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁটাতারের বেড়ার ওপারে মাগুর উলি গ্রামের ভারতীয়রা নানা সমস্যায় জর্জরিত
Image

কাঁটাতারের বেড়ার ওপারে মাগুর উলি গ্রামের ভারতীয়রা নানা সমস্যায় জর্জরিত

magruli-gaoনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ ডিসেম্বর৷৷ কাঁটাতারের বেড়ার ওপারে বসবাসকারী ভারতীয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন৷ কৈলাসহর মহকুমার মাগুর গ্রাম পঞ্চায়েতের ১৬পরিবারের প্রায় শতাধিক জনসাধারণ ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে বসবাস করছেন৷ ভারতীয় নাগরিক হলেও কাঁটাতারের বেড়ার গেইট পেরিয়ে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে তবেই এপারে আসতে হয় তাঁদের৷ এনিয়ে কোন আপত্তি না থাকলেও, মূল সমস্যা হল নির্দিষ্ট সময়ের মধ্যে আসা-যাওয়া করতে হয় তাঁদের৷ সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আসা-যাওয়া করার সময় বেঁধে দিয়েছে বিএসএফ৷ ফলে, সময় অতিক্রান্ত হয়ে গেলে ওপারে যেতে পারেন না ঐ ভারতীয় নাগরিকরা৷
তাঁদের অভিযোগ, সন্ধ্যা পাঁচটার মধ্যে সীমান্তে গেইট পার করতে না পারলে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে হয়৷ তাঁদের মধ্যে অনেকেই দিনমজুর৷ মাগুর উলি থেকে শহরে কাজের জন্য আসতে হয় তাঁদের৷ সীমান্ত থেকে শহরে দূরত্ব প্রায় ১২ কিলোমিটার৷ এই ১২ কিলোমিটার পথ অতিক্রম করে কাজ শেষে ফিরে যেতে অনেক সময়ই সন্ধ্যা পাঁচটা পেরিয়ে যায়৷ তখন সীমান্তে অবস্থানরত বিএসএফ তাদের ওপারে যেতে দেন না৷ ফলে, খোলা আকাশের নীচেই তখন তাদের রাত্রিযাপন করতে হয়৷ সকাল নয়টা বাজলে তবেই তারা যেতে পারেন ওপারে৷
অভিযোগে জানা গেছে, অনেক সময় রাতে আকস্মিক কোন দুর্ঘটনা বা কেউ অসুস্থ হলেও গেইট খোলা হয় না৷ এমনকি কেউ মারা গেলেও আত্মীয়পরিজনরা এপার থেকে ওপারে কিংবা ওপার থেকে এপারে যেতে পারেন না৷ এদিকে, ঐ এলাকায় পানীয় জলের কোন উৎস নেই৷ বিদ্যুৎ পরিষেবাও একেবারে নেই বললে চলে৷ ফলে তাদের অন্ধকারেই জীবনযাপন করতে হচ্ছে৷ কাঁটাতারের বেড়ার ওপারে বসবাসকারী চতুর্থ শ্রেণীর এক ছাত্রী সালফা বেগম জানিয়েছেন, তারা টিউশনে যেতে পারে না৷ এমনকি কোন গৃহশিক্ষকও এপার থেকে ওপারে যান না৷ সুকলে যেতে হলে নির্ধারিত পরিচয়পত্র জমা দিয়ে খাতায় নাম লিখে যেতে হয় তাদের৷ কিন্তু গৃহশিক্ষকের অভাবে পড়াশুনায় ভীষণ ব্যাঘাত ঘটছে বলে ঐ ছাত্রী ক্ষোভ ব্যক্ত করে৷
ঐ এলাকার প্রবীণ নাগরিক মজববর আলি ও মনোহর আলি তাদের বিভিন্ন সমস্যার কথা এই প্রতিবেদকের কাছে তুলে ধরেছেন৷ এদিকে, শুক্রবার কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা সহ গ্রাম পঞ্চায়েত প্রধান, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সহ অনেকেই মাগুর উলি গ্রাম পঞ্চায়েতের দুই ও তিন নং ওয়ার্ডের বেড়ার ওপারে বসবাসকারীদের সাথে কথা বলেছেন৷ জানা গেছে, বীরজিৎবাবু তাদের আশ্বাস দিয়ে বলেন সমস্যার বিষয়গুলি জেলাশাসকের নজরে নেবেন৷ এমনকি বিধানসভাতেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রতিরক্ষামন্ত্রীর কাছে এবিষয়ে চিঠি দিয়ে সমস্যার কথা জানাবেন৷ বীরজিৎবাবু আরো বলেন, প্রয়োজনে বিএসএফ’র ডিআইজির সাথেও কথা বলবেন৷ মাগুর উলি গ্রাম পঞ্চায়েতের বেড়ার ওপারের বাসিন্দাদের দাবি, অন্তত সন্ধ্যা সাতটা পর্যন্ত গেইট খোলা রাখা হলে তাদের তেমন সমস্যা হবে না৷ এছাড়া আকস্মিক কোন দুর্ঘটনায় প্রয়োজনে যেন তাদের জন্য গেইট খুলে দেওয়া হয়৷ এলাকাবাসী স্থানীয় বিধায়কের কাছে দাবি করে বলেন তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য৷ কারণ, ওপারে থেকে ছেলেমেয়েদের সঠিক পড়াশুনা করানো কোন মতেই সম্ভব নয়৷ এছাড়াও এলাকায় পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা রয়েছে৷ সরকারি সহায়তাও সঠিকভাবে পাওয়া যায় না৷ এদিকে, কৃষকদের এখন মাঠে ধান পাকার সময়৷ কিন্তু সময় মত মাঠে আসতে না পারায় কৃষকদের প্রচুর ধান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে বলে তাদের অভিযোগ৷ তাই এর চূড়ান্ত ব্যবস্থা করার দাবি তুলেছেন কাঁটাতারের বেড়ার ওপারের ভারতীয়রা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top