News Flash

  • Home
  • Uncategorized
  • হাজার টাকা বিয়েতে হাজির ৮০০ অতিথি, কম খরচে বিয়ে সেরে খুশি নবদম্পতি
Image

হাজার টাকা বিয়েতে হাজির ৮০০ অতিথি, কম খরচে বিয়ে সেরে খুশি নবদম্পতি

marriageভোপাল, ৫ ডিসেম্বর (হি.স.) : ফের নাম মাত্র খরচে বিয়ে করে সংবাদ শিরোনামে নবদম্পতি| এবারের ঘটনা মধ্যপ্রদেশের | মধ্যপ্রদেশের রতলমে কবজি ডুবিয়ে খাওয়াদাওয়ার বদলে অতিথি অভ্যাগতরা স্রেফ চা খেয়েই বিয়েবাড়ির ভোজ সারলেন| মাত্র হাজার টাকা খরচের বিয়েতে উপস্থিত হয়ে স্রেফ চা খেলেই খুশি মনে নবদম্পতিকে আর্শিবাদ করলেনউপস্থিত প্রায় ৮০০ অতিথি| ১০০০ টাকায় বিয়ে করতে পেরে খুশি নবদম্পতিও|
চব্য-চোষ্য-লেহ্য-পেয়| ভেজ বা ননভেজ| বিয়েবাড়ি হবে আর কবজি ডুবিয়ে খাওয়া হবে না তা কি হয়| যার যেমন সামর্থ্য, বিয়েবাড়িতে সাধ্যমতো অতিথি আপ্যায়ন করার চেষ্টা করে সকলেই| কিন্তু, পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের পর কোথাও কোথাও ভোজবাজির মতো উবে গেছে বিয়েবাড়ির ভূরিভোজ|
মধ্যপ্রদেরে রতলমের পাত্র কপিল রাঠোর| পাত্রী অন্তিমবালা| প্ল্যান ছিল অন্য সবার মতো ধুমধাম করেই বিয়েটা সারবেন| সেইমতো প্রস্তুতি নেওয়াও চলছিল| কিন্তু, নোট বাতিলের পর নিয়মের চাপে ব্যাঙ্ক থেকে বিয়ের প্রয়োজনীয় টাকা তুলতে পারেননি| অগত্যা প্ল্যানে কাটছাঁট| শনিবার রতলমের একটি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আইন মেনে বিয়ে করেন দুজন| রবিবার হয় আনুষ্ঠানিক বিয়ে|
সাদামাটাভাবেই বিয়েটা সারেন তাঁরা|
এন শর্মা নামে এক অতিথি বলেন, বিয়েবাড়ির খাওয়াদাওয়ার জন্য জাঁকজমক করা যায়নি| শুধু চায়ের ব্যবস্থা করা হয়েছিল| বিয়েবাড়িতে এসেছিলেন প্রায় ৮০০জন| চা খাওয়াতে খরচ পড়েছে ১০০০ টাকার কিছু বেশি| তবে বিয়েবাড়ির কম খরচে দুঃখ পাওয়া দূর অস্ত, বরং খুশিই হয়েছেন পাত্র-পাত্রী| তাঁরা বলেন, এত কম খরচেও যে নতুন জীবনে পা রাখা যায়, নোট বাতিল না হলে তা ৱুঝতে পারা যেত না| অতিথি অভ্যাগতরাও চা খেয়ে হাসিমুখে আশীর্বাদ করেন নবদম্পতিকে|-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top