News Flash

  • Home
  • Uncategorized
  • স্নাতক ও অস্নাতক স্তরে টেট সম্পন্ন
Image

স্নাতক ও অস্নাতক স্তরে টেট সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ স্নাতক ও স্নাতকোত্তর স্তরে শিক্ষক নিয়োগে টেট অনুষ্ঠিত হয়েছে রবিবার৷ নবম ও

রবিবার আগরতলায় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়োগে টেট অনুষ্ঠিত হয়৷ নিজস্ব ছবি৷
রবিবার আগরতলায় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়োগে টেট অনুষ্ঠিত হয়৷ নিজস্ব ছবি৷

দশম শ্রেণীর জন্য স্নাতক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য স্নাতকোত্তর শিক্ষক নিয়োগে এদিন প্রথমবারের মতো টেট অনুষ্ঠিত হয়েছে৷ আগরতলায় এমবিবি এবং বিবিএম কলেজে পরীক্ষা দুটি অনুষ্ঠিত হয়৷ স্নাতকস্তরে ১২৯৪ জন শিক্ষক নিয়োগে টেট আবেদন করেছিলেন ১৬০৫ জন৷ এদের মধ্যে আজ ১৪৫৭ জন পরীক্ষায়  বসেছেন৷ এদিকে, স্নাতকোত্তর স্তরে ৮২১ জন  শিক্ষক নিয়োগে ১৮৩৪ জন  টেট আবেদন করেছিলেন৷ কিন্তু এদের মধ্যে ১৭৩৩ জন এদিন পরীক্ষায় বসেছেন৷ এদিন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা নিয়ামক প্রত্যুষরঞ্জন দেব জানিয়েছেন, দুইবেলায় দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ সকালে স্নাতক স্তরে এবং দুপুরে স্নাতকোত্তরস্তরে শিক্ষক নিয়োগে টেট অনুষ্ঠিত হয়েছে৷ এমবিবি এবং বিবিএম কলেজে পরীক্ষা দুটি নেওয়া হয়েছে৷ তিনি জানান, শান্তিপূর্ণভাবেই এদিন টেট অনুষ্ঠিত হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top