News Flash

Image

রাজধানীতে ফের পুড়ল গাড়ি

fire2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ফের রাজধানীতে পুড়ল গাড়ি৷ শনিবার গভীর রাতে যোগেন্দ্রনগরে কাটাশলা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা টিআর০১-ভি-১৮০৪ নম্বরের একটি মিনি ট্রাকে আগুন লেগে গাড়িটির প্রায় ৬৫ শতাংশ পুড়ে গেছে৷
জানা গেছে, শনিবার গভীর রাতে স্থানীয় জনগণ হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িটিতে আগুন লেগেছে বলে টের পান৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসী ছুটে এসে গাড়ির মালিক পবিত্র দাসকে বাড়ি থেকে ডেকে আনেন৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও৷ স্থানীয় জনগণও গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করেন৷ প্রায় আধঘন্টার চেষ্টায় গাড়িটির আগুন নেভানো সম্ভব হয়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়৷ রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার বিস্তারিত তথ্য সংগ্রহ করে আনেন৷ অনুমান করা হচ্ছে, এই অগ্ণিকান্ডের ঘটনাটি নাশকতামূলক৷ এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ গাড়ির মালিক জানিয়েছেন, বাড়িতে অনুষ্ঠান থাকায় গাড়িটি বাড়ির বাইরে রাখা হয়েছিল৷ উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার আগরতলা শহর ও শহরতলীতে বহু গাড়ি পুড়ানোর ঘটনা ঘটেছে৷ কোন ঘটনাতেই পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ ফলে, রাস্তায় গাড়ির রাখা নিয়ে জনমনে চিন্তা ক্রমশ বাড়ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top