News Flash

  • Home
  • Uncategorized
  • বাণিজ্য প্রসারে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করে গেলেন মার্কিণ রাষ্ট্রদূত
Image

বাণিজ্য প্রসারে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করে গেলেন মার্কিণ রাষ্ট্রদূত

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ সম্ভাবনা যথেষ্ট রয়েছে৷ তাই বাণিজ্যিক প্রসারে মার্কিন বিনিয়োগ এই অঞ্চলে লাভজনক হবে কিনা সেটাই দেখে গেলেন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড আর ভর্মা৷ তাঁর মতে, ত্রিপুরা সহ সমগ্র উত্তরপূর্বাঞ্চলেই যথেষ্ট বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে৷ বিশেষ করে এই রাজ্য এখন ভৌগোলিকগত কারণে বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত৷ দক্ষিণপূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের দোয়ার উন্মুক্ত করার ক্ষেত্রে ত্রিপুরায় যথেষ্ট সুযোগের সৃষ্টি হয়েছে৷ ফলে, এ অঞ্চলকে ঘিরে মার্কিন বিনিয়োগ বাড়ানো যায় কিনা তাই মূলত যাচাই করে গেলেন মার্কিন রাষ্ট্রদূত৷
শনিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আঞ্চলিক যোগাযোগ ক্ষেত্রে আরো উন্নতির লক্ষ্যে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর কলকাতায় কনফারেন্স আয়োজিত হচ্ছে৷ তাতে বাংলাদেশ, নেপাল, ভুটান প্রভৃতি প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন৷ উত্তরপূর্বাঞ্চল থেকেও সরকারি এবং বেসরকারি স্তরের প্রতিনিধিরা ঐ কনফারেন্সে অংশগ্রহণ করবেন৷ ইতিমধ্যে দেড়শতাধিক মার্কিন সংস্থা এদেশে বিনিয়োগ করেছে৷ তাই বিনিয়োগ আরো বাড়ানোর লক্ষ্যেই এই কনফারেন্সের আয়োজন করা হচ্ছে তা এদিন মার্কিন রাষ্ট্রদূতের কথায় স্পষ্ট৷ তিনি বলেন, ত্রিপুরা সহ উত্তরপূর্বাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মার্কিন সহায়তায় কিভাবে আরো উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়ে রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন৷ গত কয়েকদিনে উত্তরপূর্বাঞ্চলের ৫টি রাজ্য তিনি সফর করেছেন৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথেও তাঁর এবিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এদিন তিনি দাবি করে বলেন, আগামীদিনে মার্কিন সহায়তায় এই অঞ্চলের আরো উন্নয়ন ঘটানো সম্ভব হবে৷
এদিকে, শনিবার মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড আর ভর্মা উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন৷ এছাড়া পালাটানা বিদ্যুৎ প্রকল্পও ঘুরে দেখেছেন৷ সেখানে বিভিন্ন সমস্যা নিয়ে ওটিপিসি’র আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ ঐ বৈঠকে বিদ্যুৎ প্রকল্পে মাঝে মাঝে যে যান্ত্রিক সমস্যা দেখা দেয় তা সমাধানের ক্ষেত্রে তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ এদিকে ত্রিপুরা স্টেট মিউজিয়াম এবং আখাউড়া স্থলবন্দরও তিনি পরিদর্শন করেছেন৷ আখাউড়া চেক পোস্টে গিয়ে সীমান্তবাহিনীদের বিটিং সেরিমনি উপভোগ করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top