News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের উন্নতি হলে রাজ্যেরও উন্নয়ন হবে ঃ রাধাচরণ
Image

দেশের উন্নতি হলে রাজ্যেরও উন্নয়ন হবে ঃ রাধাচরণ

radhacharanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ দেশে বর্তমানে অস্থির পরিস্থিতি বিরাজ করছে বলে অভিমত ব্যক্ত করেছেন এডিসির মুখ্যকার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ শনিবার তুলসীবতী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের অবিভক্ত পশ্চিম জেলার কনভেনশনের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন৷ তিনি বলেন, আমাদের দেশের অবস্থা খুব বেশি ভালো নয়৷ দেশের উন্নয়ন বিঘ্নিত হচ্ছে৷ দেশের অর্থনৈতিক অবস্থা আশানুরূপ নয়৷ দেশ উন্নত না হলে আমাদের রাজ্য কিভাবে উন্নত হবে সে প্রশ্ণ তুলেছেন তিনি৷ কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ অক্ষুণ্ণ্ রেখে ইঞ্জিনিয়ারদের উন্নয়নমুখী কর্মসূচী বাস্তবায়নে আরো দৃঢ়তার সঙ্গে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন এডিসির মুখ্যকার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷  কনভেনশনকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ারদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top