News Flash

  • Home
  • Uncategorized
  • শহীদ চিত্তরঞ্জন দেববর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী বললেন সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে
Image

শহীদ চিত্তরঞ্জন দেববর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী বললেন সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ সন্ত্রাসবাদ শুধু আমাদের দেশের কাছেই নয়, সারা বিশ্বের কাছেই এটা এখন বড়

শহীদ চিত্তরঞ্জন দেববর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী৷
শহীদ চিত্তরঞ্জন দেববর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী৷

বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ সন্ত্রাসবাদীদের ব্যবহার করে যারা প্রতিনিয়ত আমাদের দেশের পরিস্থিতিতে জটিল করে তুলছে তাদের এই কার্যকলাপের নিন্দা জানাচ্ছি৷ যারা দেশের শান্তি, সম্প্রীতি, সুস্থিতি চান, এই নিন্দনীয় কার্যকলাপের বিরুদ্ধে তাদের প্রতিবাদ করা দরকার৷ আজ সকালে কল্যাণপরের পাগলাবাড়ি ভিলেজস্থিত গাইরিং পাড়ায় সম্প্রতি জম্মু ও কাশ্মীরের নাগরোটায় সন্ত্রাসবাদী আক্রমণে নিহত ভারতীয় সেনা বাহিনীর জওয়ান শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাসভবনে সাংবাদিকদের কাছে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি বলেন, দেশের জন্য চিত্তরঞ্জন দেববর্মার আত্মবলিদান বেদনাদায়ক৷ তিনি এবং তার মতো আরো অনেকে এভাবেই দেশের জন্য আত্মদান করেছেন৷ তাঁদের এই আত্মবলিদান দেশপ্রেমের উচ্চতর নিদর্শন৷ আমি তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ সকালে আগরতলা থেকে গাইরিং পাড়ায় এসে শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাসভবনে তাঁর বাবা, মা, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই ও পরিবার পরিজনদের সঙ্গে দেখা করেন৷ তিনি তাঁদের সমবেদনা জানান৷ এসময় উপস্থিত ছিলেন শহীদ অরুণ দেববর্মা ও অমরদীপ দেববর্মা, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, এলাকাবাসী, পাগলাবাড়ি ভিলেজের চেয়ারপার্সন সহ অন্যান্যরা৷ এছাড়াও ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা ও বিশ্বজিৎ দত্ত, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের চেয়ারম্যান ড রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক ও পুলিশ সুপার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার শহীদ পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই পৃথক পৃথকভাবে কথা বলেন৷ শহীদ চিত্তরঞ্জনের মা ও বাবাকে তিনি বলেন, চিত্তরঞ্জন দেববর্মা দেশের জন্য প্রাণ বিসর্জন করেছেন৷ আমরা সবাই তাঁর এই আত্মদানের জন্য গর্বিত৷ শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের পাশে রাজ্য সরকার সব সময় থাকবে, প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেবে৷ শহীদ চিত্তরঞ্জনের মেয়ে ও ছেলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তোমরা মানুষের মতো মানুষ হও৷ তোমাদের বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ বাবার স্মৃতি, তাঁর এই মহান আত্মদানের কথা সব সময় মনের মধ্যে জাগরুক করে রাখবে৷ আর যতই উচ্চ শিক্ষিত হও না কেন, তোমাদের মাতৃভাষাকে কখনো ভুলে যাবে না, মাতৃভাষা মায়ের মতো৷ শহীদ চিত্তরঞ্জনের বাবা ও মা শহীদদের স্মৃতিরক্ষায় এই গাইরিং পাড়াতেই কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার আবেদন জানান মুখ্যমন্ত্রীকে৷ সরকারিভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন৷ এছাড়াও জেলাশাসককে নির্দেশ দেন সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে শহীদ পরিবারে সহায়তা প্রদানে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে৷ পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী মানিক সরকার শহীদ চিত্তরঞ্জনের সমাধিস্থল পরিদর্শন করেন এবং পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ মুখ্যমন্ত্রীর কাছে শহীদ চিত্তরঞ্জনের মায়ের আবেদন ছিল, শহীদ পুত্রের সমাধিস্থানটির উন্নতি বিধান করতে৷ মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই জেলাশাসককে নির্দেশ দেন, আগামী ১৩ ডিসেম্বর ধর্মীয় বিধান অনযায়ী ক্রিয়াকর্ম সম্পন্ন হবার পর শহীদের সমাধিস্থানটির উন্নয়নে উদ্যোগ নিতে৷
এদিকে, শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে গিয়ে সমবেদনা জানান রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের তীব্র সমালোচনা করেন৷
রবিবার সন্ধ্যায় রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব কল্যাণপুরস্থিত গাইরিংপাড়াতে বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে যান৷ তিনি চিত্তরঞ্জন দেববর্মার শোকাহত পরিবারের সাথে কথা বলেন৷ যদিও পরিবারটি আর্থিকভাবে ভুগছেন৷ তাই সরকারি ভাবে সাহায্যের জন্যে অনুরোধ করেন৷ যদিও এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার সকালে বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে গিয়ে থাকলে রাজ্য সরকারের পক্ষে আর্থিক ভাবে সাহায্যের ব্যাপারে কিছু বলেননি৷ তবে রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব পরিবারের লোকদের আশ্বাস দেয় মানিক সরকার যা করেননি তারা করবেন৷ আর্থিকভাবে সাহায্য করবেন বীর শহীদদের পরিবারকে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top