News Flash

  • Home
  • Uncategorized
  • সভ্যতার কাছে আজ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এইড্স ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

সভ্যতার কাছে আজ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এইড্স ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ সারা দেশের সাথে রাজ্যেও আজ বিশ্ব এইডস দিবস উদযাপন করা হয়৷ এবছর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী   বাদল চৌধুরী এইডস রোগ-প্রতিরোধ রাজ্যবাসীকে প্রতিজ্ঞাবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী এইডস রোগ-প্রতিরোধ রাজ্যবাসীকে প্রতিজ্ঞাবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন৷

বিশ্ব এইডস দিবসের মূল স্লোগান হল ঃ টক এইডস এন্ড স্টপ এইডস৷ ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং ত্রিপুরা স্টেট এন এস এস সেলের যৌথ উদ্যোগে আজ সকালে রাজ্যের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে৷ সেখানে বেলুন উড়িয়ে র্যালীর শুভ সূচনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরীসহ বিশিষ্টজনেরা৷ এ উপলক্ষে আয়োজিত আলোচনাচক্রে প্রধান অতিথির ভাষণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী এইডস রোগ-প্রতিরোধ রাজ্যবাসীকে প্রতিজ্ঞাবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, সচেতনতাই পারে এইডস মুক্ত পৃথিবী গড়তে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, সমস্ত সভ্যতার কাছে আজ চ্যলেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই এইডস রোগ৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মারণব্যাধী রোগ সম্পর্কে আমাদের আরো সচেতনা থাকতে হবে৷ তবে এইচ আই ভি/এইডস -এ যারা আক্রান্ত তাদের ভয়ের কোন কারণ নেই৷ রাজ্যের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে৷ একটা সুন্দর রাজ্য, দেশ পৃথিবী গড়তে এই রোগ সম্পর্কে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে৷ বিশেষ অতিথির ভাষণে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী বলেন, এইডস কোন ছোঁয়াচে রোগ নয়৷ এইড্স থেকে নিজেকে মুক্ত রাখলে অন্যরাও মুক্ত থাকবেন৷
সম্মানিত অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এইডস প্রতিরোধে এই সংস্থাকে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে৷ স্বাগত ভাষণ দেন ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ অশোক রায়৷ উপস্থিত ছিলেন এ ডি সি -র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং, ডাঃ প্রদীপ ভৌমিক, বি এস এফ-এর ডেপুটি কমান্ডেন্ট স্যতপাল সিং, সি আর পি এফ-এর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট ই সাংতে, খেলরত্ন ও অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার প্রমুখ৷ অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত রাজ্যের বীর জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ মূল অনুষ্ঠানের পর উমাকান্ত মাঠ থেকে শুরু হয় এইডস বিরোধী এক বর্ণাঢ্য র্যালী৷ মন্ত্রী সহিদ চৌধুরী, বিশিষ্টজন ছাড়াও হাজার ছাত্র-ছাত্রী, যুবক ও যুবতী এতে অংশ নেন৷ এই র্যালী রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় উমাকান্ত মাঠে এসে সমাপ্ত হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top