News Flash

  • Home
  • Uncategorized
  • পুরনো পাঁচশো টাকার নোট ব্যবহারে বিধি বদল করল কেন্দ্রীয় সরকার
Image

পুরনো পাঁচশো টাকার নোট ব্যবহারে বিধি বদল করল কেন্দ্রীয় সরকার

indianrupeeনয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : পুরনো পাঁচশো টাকার নোট ব্যবহারে বিধি বদল করল কেন্দ্রীয় সরকার| বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, পুরনো পাঁচশো টাকার নোটে ছাড়ের সময়সীমা কমিয়ে করা হচ্ছে ২ ডিসেম্বর| পেট্রোল পাম্প-বিমান টিকিটের ক্ষেত্রে পুরনো পাঁচশো টাকার নোটে কেনাকাটায় ছাড় ছিল ১৫ ডিসেম্বর পর‌্যন্ত| সেই সময়সীমা কমিয়ে করা হল আগামীকাল ২ ডিসেম্বর| কেন্দ্রীয় সরকারের দাবি, কালো টাকার কারবারিরা জ্বালানি ও বিমান টিকিট কেনার মাধ্যমে সুযোগ নিচ্ছে| সে কারণেই বিধি বদলের ভাবনা| যদিও বারবার বিধি বদলে সংশয় বাড়ছে বলে অভিযোগ বিরোধীদের| সরকারের নয়া নির্দশিকা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর থেকে পুরনো পাঁচশো টাকার নোট পেট্রোল পাম্প বা বিমানের টিকিট কিনতে ব্যবহার করা যাবে না|
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পর প্রথমে ৭২ ঘন্টা পেট্রোল পাম্প বা বিমানের টিকিট কেনাকাটায় পাঁচশো ও একহাজার টাকার নোট ব্যবহারের অনুমতি দেয় কেন্দ্র| তারপর পরিস্থিতি বিচার করে আরও দুবার পুরনো নোট ব্যবহারের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়| এরপর যখন গত ২৪ নভেম্বর পুরনো নোট ব্যবহারের সময়সীমা শেষ হয়ে যায়, তখনই নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্র| সেই নয়া নিয়মে সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর‌্যন্ত বিভিন্ন জরুরি পরিষেবায় ব্যবহার করা যাবে| জরুরি পরিষেবার মধ্যে রয়েছে জল এবং বিদু্যতের বিল, স্কুলের মাইনে, প্রিপেইড মোবাইলের টপ আপ, পেট্রোল পাম্প থেকে জ্বালানি কেনা এবং বিমানের টিকিট কাটা| কিন্তু সেই নিয়মেরই পরিবর্তন করল কেন্দ্র| পুরনো পাঁচশো টাকার নোট শুধুমাত্র আগামীকাল পর‌্যন্তই পেট্রোল পাম্প ও বিমানের টিকিট কাটতে ব্যবহার করা যাবে| এমনকি ২ ডিসেম্বরের পর পুরনো নোট আর ব্যবহার করা যাবে না জাতীয় সড়কের টোল প্লাজাগুলোতেও| কেন্দ্রের এই নয়া নির্দেশিকা লাগু হওয়ার পর আগামী ৩ ডিসেম্বর থেকে এই সমস্ত জায়গায় ছোট নোট বা নতুন পাঁচশো ও হাজারের নোটই লেনদেনের জন্যে ব্যবহার করতে হবে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top