News Flash

  • Home
  • Uncategorized
  • পিঙ্ক ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছে রাষ্ট্রসংঘ
Image

পিঙ্ক ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছে রাষ্ট্রসংঘ

pinkমুম্বই, ২৮ নভেম্বর (হি.স.) : অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত পিঙ্ক ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছে রাষ্ট্রসংঘ| নিউ ইয়র্কে, রাষ্ট্রসংঘের হেড কোয়ার্টারে ছবিটি দেখানো হবে| অমিতাভ বচ্চন টুইটারে খবরটি জানিয়েছেন| পিঙ্ক পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী| প্রযোজনা করেছেন সুজিত সরকার|
তিনজন মেয়ের গল্প পিঙ্ক| ছবিতে মহিলাদের উপর নির‌্যাতনের গল্প দেখানো হয়েছে| এক মহিলাকে যখন কোনও পুরুষ নির‌্যাতন করে, সমাজ সেই মহিলার সঙ্গে কী ব্যবহার করে তাই দেখানো হয়েছে ছবিতে| ছবিতে অভিনয় করেছেন তাপসী পান্নু, কৃতি কুলহাড়ি ও আন্ড্রিয়া তারিং| অমিতাভ বচ্চন ছবিতে এক আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন|
এর আগে মুম্বই পুলিশের জন্য মুম্বই পুলিশের জন্য পিঙ্কের স্পেশাল স্ক্রিনিংহয়েছিল| করেছিলেন পিঙ্ক ছবির সহ প্রযোজক রেশমি শর্মা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা বিভা বক্সি| মুম্বই পুলিশের পদস্থ অফিসাররা এই স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন| ছিলেন মুম্বইয়ে পুলিশ কমিশনার দত্তাত্রেয় পাডসালগিকারও| জিরো সম্পর্কে জানাতেও পিঙ্ক ছবিটি ছিল অন্যতম হাতিয়ার | রিলিজ করার পর থেকেই সমালোচকদের প্রশংসা পেয়েছে পিঙ্ক| বলিউড তো বটেই, কুর্নিশ জানিয়েছে আসমুদ্রহিমাচলের প্রতিটি সিনেমাপ্রেমী ও সমালোচক| ছবিটিকে অনেকে বর্তমান সমাজের সবচেয়ে উপযুক্ত ছবি বলেছেন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top