News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইসু্যতে টুইটার যুদ্ধে পাল্টা খোঁচা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী
Image

নোট বাতিল ইসু্যতে টুইটার যুদ্ধে পাল্টা খোঁচা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী

twitterনয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : টুইটার যুদ্ধে পাল্টা খোঁচা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| সোমবার কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার ছেলের বিয়ের খরচ নিয়ে একগুচ্ছ প্রশ্ন করতে গিয়ে তিনি লেখেন মহেশ শর্মার মেয়ের বিয়ে হচ্ছে| এর পরই বিয়ে বাড়ির ব্যস্ততার মধ্যেই ঠিক খবর জানার কথা বলে দিল্লির মুখ্যমন্ত্রীকে পাল্টা খোঁচা দেন মহেশ শর্মা |
এদিন, কেজলিওয়াল হিন্দিতে টুইট করেন, বিজেপি সাংসদ মহেশ শর্মার মেয়ের বিয়ে হচ্ছে| গোটা পেমেন্ট চেকে হচ্ছে তো? ২.৫ লাখ টাকার মধ্যেই খরচ বেঁধে রাখা হয়েছে? নোটই বা কীভাবে বদল হল?
সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মহেশ শর্মাও ছেড়ে কথা বলেননি| অল্পক্ষণের মধ্যেই টুইটারে জবাব দেন, প্রথমে ঠিক খবরটা জানুন| মেয়ে নয়, আমার ছেলের বিয়ে হচ্ছে| আর হ্যাঁ, সমস্ত পেমেন্ট হচ্ছে ব্যাঙ্কের মাধ্যমে|
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের অন্যতম প্রধান সমালোচক অরবিন্দ কেজরীবাল ও তাঁর আম আদমি পার্টি| নোট বাতিলের ঘোষণা হওয়ার পর থেকেই এই সিদ্ধান্তের টানা বিরোধিতা করে চলেছেন তাঁরা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top