নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : ফের স্বস্তিতে সাহারাশ্রী সুব্রত রায়| ৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারোলের মেয়াদ বাড়ল সাহারা কর্তা সুব্রত রায়ের| সোমবার সুপ্রিম কোর্ট তাঁর আবেদন মঞ্জুর করে প্যারোলের মেয়াদ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে| তবে এরমধ্যে তাঁকে ৬০০ কোটি টাকা জমা দিতে হবে| নয়তো থাকতে হবে গারদে| অর্থ জোগাড়ের জন্য তাঁকে পাঁচটি সম্পত্তি আবার নিলামের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ| এই সম্পত্তিগুলো আগেই নিলাম করেছে সেবি| এদিন আদালতে সুব্রত রায়ের আইনজীবী কপিল সিবাল জানান, ওই সম্পত্তিগুলোর জন্য আরও বেশি টাকা দিতে রাজি রয়েছে অনেক সংস্থাই| তাছাড়া তিনি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বিনিয়োগকারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেবে সাহার| প্রসঙ্গত, এর আগে ২২ অক্টোবর সাহারা কর্তার প্যারোলের মেয়াদ ২৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল| তবে এরজন্য সেবিকে ২০০ কোটি টাকা জমা দেন সুব্রত রায়|
সাহারা কর্তা সুব্রত রায়ের প্যারোলের মেয়াদ বাড়ল ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















