News Flash

  • Home
  • Uncategorized
  • বনধের প্রভাব নেই বঙ্গে, সচল কলকাতা
Image

বনধের প্রভাব নেই বঙ্গে, সচল কলকাতা

WBকলকাতা, ২৮ নভেম্বর (হি.স.): কর্মনাশা দিনে সায় নেই বাঙালির| চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল বঙ্গবাসী| একইসঙ্গে রাজ্যের সাধারণ মানুষ এটাও প্রমাণ করে দিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে তাঁরা খুশিই| সোমবার নোট বাতিলের প্রতিবাদে বামেদের ডাকা ১২ ঘন্টার বনধের কোনও প্রভাবই পড়ল না বঙ্গে| অন্যান্য দিনের মতো স্বাভাবিক ভাবেই চলেছে বাস, ট্রেন ও অন্যান্য যানবাহন| মেট্রো স্বাভাবিক টাইম-টেবিলেই যাতায়ত করেছে| সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্তই ছিল তিলোত্তমা| হাওড়া ও শিয়ালদহ স্টেশনে মানুষের চলাচল ছিল অন্যান্য কাজের দিনেই মতোই| সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েন অফিসমুখী মানুষ, স্কুলপড়ুয়ার দল| এমনকী, রাস্তাঘাট দেখেও মনে হয়নি কোথাও কোনও ধর্মঘটের ছাপ রয়েছে|
কলকাতার কিছু এলাকা, যেমন লেকটাউন, দমদম এলাকা, যাদবপুরের একটা অংশে বামেরা জোর প্রদর্শনের চেষ্টা করেছিল ঠিকই| তবে, তাতে কোনও লাভ হয়নি| দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ| লেকটাউনে সকালে যশোর রোড অবরোধ করেন বামেরা| এই নিয়ে পুলিশের সঙ্গে বামেদের ধস্তাধস্তিও হয়| যাদবপুর এইট বি মোড় থেকে গড়িয়া পর‌্যন্ত মিছিলও করে বামেরা| এই মিছিলের নেতৃত্বে ছিলেন সুজন চক্রবর্তী|
নোট বাতিলের প্রতিবাদে তৃণমূল কংগ্রে পথে নামলেও বামেদের ডাকা বনধ তাঁরা সমর্থণ করেনি| উল্টে হরতাল রুখতে সরকারি উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে| বনধের দিন তথ্যপ্রযুক্তি শিল্প স্বাভাবিকই ছিল| খোলা ছিল সল্টলেক সেক্টর ফাইভের কর্পোরেট অফিসগুলি| তথ্যপ্রযুক্তি কর্মীরা জানিয়েছেন, অফিসে পেঁৗছতে কোনও অসুবিধায় হয়নি তাঁদের|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top