News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ঐতিহাসিক সিদ্ধান্ত, অভিমত মেহৱুবা মুফতির
Image

নোট বাতিল ঐতিহাসিক সিদ্ধান্ত, অভিমত মেহৱুবা মুফতির

mehbooba-muftiনয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): পুরনো পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল করে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার| নোট বাতিলের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থণ জানিয়ে এমনই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি| নোট বাতিল ইসু্যকে হাতিয়ার করে দেশজুড়ে হই হট্টগোল শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি| শীতকালীন অধিবেশনের শুরু থেকেই পণ্ড হচ্ছে সংসদের কাজ| এমতাবস্থায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি|
মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ অ্যাখ্যা দিয়ে মেহৱুবা মুফতি বলেছেন, ‘নোট বাতিল কোনও মামুলি সিদ্ধান্ত নয়, শুরুতে হয়তো মানুষের কিছুটা সমস্যা হচ্ছে| তবে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ঐতিহাসিক প্রমাণিত হবে|’ এর আগে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থণ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top