News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইস্যুতে আজ বামেদের ডাকে ত্রিপুরা বন্ধ, জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যে ফাটল
Image

নোট বাতিল ইস্যুতে আজ বামেদের ডাকে ত্রিপুরা বন্ধ, জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যে ফাটল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ সোমবার বামেদের ডাকে ত্রিপুরা বন্ধ৷ নোট বাতিলের প্রেক্ষিতে ভোগান্তির প্রতিবাদে এই বন্ধ আহ্বান করা হয়েছে৷ বামেদের এই বন্ধ ঘিরে রাজ্যে ব্যাপক প্রচার চালানো হচ্ছে৷ এদিকে, নোট ভোগান্তির প্রতিবাদে আগামী ২৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গেও বন্ধ আহ্বান করেছে বামেরা৷ এই বন্ধ নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে৷ নোট বাতিল ইস্যুকে হাতিয়ার করে বিরোধী দলগুলি একমঞ্চে এসে দিল্লীতে সংসদ ভবনের সামনে ধর্ণা দিয়েছিল৷ বিরোধীদের একমঞ্চে নিয়ে আসার কাজটা শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ সংসদ চত্বরে হাতে হাত ধরে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় বাম-কংগ্রেস-তৃণমূল৷ বিরোধী ঐক্যের রেড লেটার ডে-তে মঞ্চ থেকেই পরবর্তী কর্মসূচী ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জী৷ কিন্তু, সেই পরিকল্পনার সঙ্গে মিল পাওয়া যাচ্ছেনা বাস্তবের৷ বামেরা বন্ধের ডাক দিল কেরালা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায়৷ অথচ, বন্ধের বিরোধীতায় সরব হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী৷ শুধু তাই নয় চিরশত্রু বামেদের বন্ধ মোকাবিলার কথাও ঘোষণা করলেন তিনি৷ কংগ্রেসও বামেদের বন্ধের বিরোধীতা করেছে৷

জোট কাহিনীতে অন্যতম চমক হচ্ছে জেডিইউআই নোট ইস্যুতে শুরু থেকেই মোদিকে নীতিগত ভাবে সমর্থন করে আসছিল৷ অথচ, সংসদে বিরোধী ঐক্যেও আগাগোড়া হাজির থাকতে দেখা যায় জেডিইউআইয়ের শরদ যাদবকে৷ মমতার ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে নোট বিরোধী আন্দোলনকে দেশের প্রতি কোনায় পৌঁছে দেওয়ার ডাক দিয়েছেন তিনি৷ সোমবারের আক্রোশ দিবসে সামিল হচ্ছে না জেডিইউআই৷ বিরোধী ঐক্যের এই অচলাবস্থা দেখে শাসক মোদি শিবিরে কিছুটা স্বস্তি এসেছে৷ বামেদের এই বন্ধ থেকে স্পষ্ট হয়েছে যে বিরোধী ঐক্যের যে পরিকল্পনা নিয়ে মমতা ব্যানার্জী দিল্লীতে তৎপরতা চালিয়েছিলেন তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে৷

এদিকে, নোট বদলের সিদ্ধান্তের প্রতিবাদে ২৮ নভেম্বর সোমবার বামশাসিত রাজ্য ত্রিপুরায় ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট৷ বনধের সমর্থনে রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্রই ব্যাপক প্রচারও সংগঠিত হয়৷ বনধের বিরোধীতা করেও প্রচারে সামিল হয়েছে বিজেপি৷ প্রচার ও পাল্টা প্রচারে সাধারণ মানুষ রীতিমত বিভ্রান্ত হয়েছেন৷ নোট বদল নিয়ে সাম্প্রতিককালে যে সমালোচনার ঝড় বইছে তা সাধারণ মানুষের কাছে কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ বিষয়টিকে পঁুজি করেই বামফ্রন্ট রাজ্যে সোমবার সকাল সন্ধ্যা ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে৷ বামফ্রন্ট আয়োজিত এই বনধ সর্বাত্মক সফল করার জন্য বিভিন্ন শাখা সংগঠনের তরফ থেকেও আবেদন জানানো হয়েছে৷ বনধকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অঘটন ঘটতে না পারে সে জন্য প্রশাসনের তরফ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ শাসক বামফ্রন্ট বনধের সমর্থনে গত কয়েকদিন ধরেই ব্যাপক প্রচার চালিয়ে আসছে৷ বনধের প্রাক্মুহূর্তে রবিবার রাজধানী আগরতলা শহরে ব্যবসায়ী, কর্মচারী ও সাধারণ মানুষকে আকৃষ্ট করতে মাইক যুগে বহুল প্রচার চালিয়েছে৷ রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকেও বনধের সমর্থনে প্রচার চালানোর খবর মিলেছে৷ মূলত ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের সিদ্ধান্তের প্রতিবাদেই বামপন্থীরা ২৮ নভেম্বর বনধ আহ্বান করেছে৷ বামফ্রন্ট বনধ আহ্বান করলেও এর তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন বিজেপির নেতৃবৃন্দ৷ পক্ষান্তরে বাম প্রধান শরিক সিপিএম অভিযোগ করেছে মোদি সরকার কেন্দ্রের শাসন ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতার অপব্যবহার করে চলেছে৷ হঠাৎ ৫০০ এবং ১০০০ টাকার নোট বদলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা অনৈতিক বলে আখ্যায়িত করা হয়েছে৷ এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ কৃষক,শ্রমিক মেহনতি অংশের মানুষ জটিল সমস্যার সম্মুখীন৷ এই সমস্যা কখনই নিরসন হবে কিনা তা নিয়েও প্রশ্ণ দেখা দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top