News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সমবায় আন্দোলনকে আরো সমৃদ্ধ করতে সমবায়মন্ত্রীর আহ্বান
Image

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সমবায় আন্দোলনকে আরো সমৃদ্ধ করতে সমবায়মন্ত্রীর আহ্বান

আগরতলা, ২৭ নভেম্বর৷৷ ৬৩তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আজ ডুকলী পঞ্চায়েত সমিতি হলে একদিনের আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷  এতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিগণ ও সমবায় সমিতির সদস্য সদস্যাগণ সহ প্রায় ৩০০ জন অংশ নেন৷ প্রদীপ জ্বেলে এই আলোচনাচক্রের উদ্বোধন করে সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া রাজ্যে  গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সমবায় আন্দোলনকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, দেশে রেেয়ছ সাড়ে চার লক্ষ সমবায় সমিতি৷  ত্রিপুরা সহ সারা দেশে সমবায় আন্দোলনে যুক্ত রয়েছেন প্রায় ২৪ কোটি মানুষ৷ সমবায় আন্দোলনকে সুবিন্যস্ত করতে  হলে ৫০ শতাংশ মহিলার অংশ গ্রহণ সুনিশ্চিত করতে হবে৷ এতে রাজ্যের উন্নয়ন, সমৃদ্ধি ও বিকাশ আরো ত্বরান্বিত হবে৷ তিনি বলেন, পঞ্চায়েতকে বাদ দিয়ে সমবায় আন্দোলন হতে পারে না৷ রাজ্যের সামগ্রিক উন্নয়নে পঞ্চায়েত ও সমবায় পরস্পর ওতপ্রোতভাবে জড়িত৷ প্রধান অতিথির ভাষণে বিধায়ক   রাজকুমার চৌধুরী বলেন, দেশ স্বাধীন হবার পর সমবায়ের লক্ষ্য ছিল গরিব ও কৃষকের সামগ্রিক উন্নয়ন ৷ কিন্তু এ লক্ষ্যে আজ পূরণ হয় নি৷ এজন্য চাই সকলের আন্তরিক প্রচেষ্টা৷

বিশেষ অতিথির ভাষণে সমবায় দপ্তরের বিশেষ সচিব কৃষ্ণ দুলাল চৌধুরী বলেন, সমবায়ীদের সাফল্য পেতে হলে চাই সততা, পরিশ্রম ও নিষ্ঠা৷ সমবায়ের সদস্য সদস্যাগণ যদি একাযোগে কাজ করেন তবে অবশ্যই রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে৷  স্বাগত ভাষণ দেন সমবায় দপ্তরের অডিটর কেবল রায়৷ এছাড়াও বক্তব্য  রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ অব মিল্ক ইউনিয়নের সভাপতি ড ব্রজগোপাল রায়, প্রবীণ সমবায়ী গৌরাঙ্গ মোহন দত্ত, সমবায় দপ্তরের উপ নিয়ামক  বিজয় কুমার রায়, ত্রিপুরেশ্বরী প্যাাক্স এর সভাপতি মণিভূষণ  বিশ্বাস, বিশালগড় মহিলা কো-অপারেটিভ  ক্রেডিট এন্ড থ্রিফট সোসাইটির সম্পাদক স্বপ্ণা দত্ত, সমবায় দপ্তরের সহকারী নিয়ামক সুকান্ত সাহা ও ডুকলী ব্লকের বিডিও শিবজ্যোতি দত্ত প্রমুখ৷  আলোচনাচক্রের শেে, ৮টি সমবায় সমিতির পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে সমবায় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমিলা রায় (সরকার)৷ রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে এই আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top