News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনের ফলাফলে হতাশ না হতে তৃণমূল কর্মীদের প্রতি আহ্বান সুদীপের
Image

উপনির্বাচনের ফলাফলে হতাশ না হতে তৃণমূল কর্মীদের প্রতি আহ্বান সুদীপের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ সদ্য সমাপ্ত দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল পর্যালোচনা করল তৃণমূল কংগ্রেস৷ রবিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে আয়োজিত দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচনী ফলাফল পর্যালোচনা করা হয়৷ নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, দল জয়ী না হলেও সম্মানজনক অবস্থানে রয়েছে৷ দলীয় কর্মী সমর্থকদের হতাশ না হতে তিনি  আহ্বান জানান৷ নেতৃত্বের উপর ভরসা রাখতে তিনি পরামর্শ দিয়েছেন৷ তৃণমূল কংগ্রেস খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দ্বিতীয় স্থান এবং বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃতীয় স্থান দখল করেছে৷ জয় সুনিশ্চিত না হলেও দলীয় প্রার্থীরা যে সংখ্যক ভোট পেয়েছেন তা সন্তোষজনক বলে সুদীপবাবু অভিমত ব্যক্ত করেন৷ পরবর্তী বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ যে রাজ্যের শাসক দল সিপিএমকে উপযুক্ত শিক্ষা দেবেন তাও এই ফলাফলের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে৷ ২০১৮ সালের নির্বাচনে যে কোন মূল্যে শাসক দলকে ক্ষমতাচ্যুত করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ এজন্য দলের প্রতিটি নেতা কর্মী সমর্থককে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে সামিল হওয়ার জন্যও তিনি আহ্বান জানান৷ সদ্য সমাপ্ত উপ নির্বাচনের ফলাফলকে আশাব্যঞ্জক মনে করেই দলীয় কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে হবে বলে সুদীপবাবু মনে করেন৷ তাতে, নিশ্চিত সাফল্য আসবে৷ উপনির্বাচনে দলীয় প্রার্থীর জয় হলেও রাজ্যের শাসন ক্ষমতা থেকে সিপিএমকে ক্ষমতাচ্যুত করা সম্ভব  হত না৷ একমাত্র বিধানসভা নির্বাচনে ২০১৮ সালে যে ভোট গৃহীত হবে সে  ভোটের ফলাফলের ভিত্তিতেই শাসক দলকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top