News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাবের জেলে বন্দুকবাজের হামলা, খালিস্তান ‌জঙ্গি সহ পলাতক পাঁচ অপরাধী
Image

পাঞ্জাবের জেলে বন্দুকবাজের হামলা, খালিস্তান ‌জঙ্গি সহ পলাতক পাঁচ অপরাধী

পাটিয়ালা, ২৭ নভেম্বর (হি.স.) : পাঞ্জাবের জেল ভেঙে পালাল ‘খালিস্তান সহ পাঁচ অপরাধী। রবিবার সকালে পঞ্জাবের নাভা সেন্ট্রাল জেলে হামলা চালায় দশ বন্দুকবাজ। পুলিশের পোশাকে জেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় হামলাকারীরা। ‘খালিস্তান লিবারেশন ফোর্স’‌–এর চাঁই হরমিন্দর সিং মিন্টু সহ পাঁচ বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেছে হামলাকারীরা। এই ঘটনায় গোটা রাজ্য সতর্কতা জারি হয়েছে। তল্লাশি অভিযান চলছে।
হরমিন্দর সিং মিন্টু ছাড়া আজকের হামলার সময় আর যে বন্দিরা পালিয়েছে তাদের মধ্যে রয়েছে ভিকি গোন্ডার, গুরপ্রীত শেখন, নীতা দেওল এবং বিক্রমজিত। ৪৭ বছর বয়সি হরমিন্দর খালিস্তান লিবারেশন ফোর্স-এর এই নেতাকে ২০১৪ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। আজকে বন্দুকবাজের হামলার সময় পালায় এই খালিস্তানপন্থী নেতা। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, নিঃসছিদ্র নিরাপত্তা রয়েছে এই জেলে। আজ সকাল নটা নাগাদ সেই নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশের পোশাকে দশ বন্দুকবাজ ঢুকে পড়ে নাভা জেলের ভেতর। পুলিশ সূত্রে খবর, জেলে ঢুকে প্রায় একশো রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top