হাইলাকান্দি (অসম), ২৭ নভেম্বর, (হি.স.) : এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া বাজারের ২৩টি দোকানবাড়ি ভস্মীভূত হয়ে গেছে। এ-ঘটনায় ভুক্তভোগী উত্তেজিত জনতার হাতে শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন এক দমকলকর্মী। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্যূন প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।
রবিবার কাকভোর প্রায় ৪.৩০ মিনিট নাগাদ আগুনের সূত্রপাত ঘটলে দাবানলের মতো তা ছড়িয়ে পড়ে। একের পর এক দোকান ছাই করতে থাকে আগুনের লেলিহান শিখা। এতে বাজারের বেশ কয়েকটি কাপড়ের দোকান ছাড়াও মিষ্টি, চা, বাই-সাইকেল ও সারাই, মোটর বাইক সারাই, বই, কমপিউটার, মোবাইলের খুচরো বিপণি, সিগারেটের পাইকারি বিপণিগুলি ভস্ম হয়ে গেছে। খবর পেয়ে কাটলিছড়া থেকে ছুটে আসে একটি দমকলের গাড়ি। কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার পর আসার অভিযোগে উত্তেজিত ভুক্তভোগীদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়েছে দমকলকর্মী জনৈক প্রাঞ্জল শর্মা। কাটলিছড়া থেকে দলবল নিয়ে ছুটে আসেন ওসি এনসি সিংহা। পুলিশ এসে উত্তেজিত জনতাকে নিয়্ন্ত্রণ করে। এদিকে মারধরের চোটে আহত শর্মাকে সঙ্গে সঙ্গে কাটলিছড়া হাসপাতালে নিয়ে ভরতি করেছে পুলিশ। ইত্যবসরে হাইলাকান্দি থেকেও একটি দমকলের গাড়ি এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত শর্ট সার্কিটের ফলেই হয়েছে বলে মনে করা হলেও এ-ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আজ ভোরের অগ্নিকাণ্ডের খবর নিয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী
বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঘাড়মুড়ার ২৩টি দোকান ভস্মীভূত, নিগৃহীত দমকলকর্মী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















