News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্কে টাকার মজুত তলানীতে, নগদে অগ্রিম পাননি বহু সরকারী কর্মচারী
Image

ব্যাঙ্কে টাকার মজুত তলানীতে, নগদে অগ্রিম পাননি বহু সরকারী কর্মচারী

100-currencyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ নগদে বেতনের অগ্রিম দশ হাজার টাকা নেওয়ার জন্য আবেদনকারী সরকারী কর্মচারীদের এক বৃহৎ অংশের ভাগ্যে জুটল না৷ ঘোষণা অনুযায়ী, ২৪ নভেম্বর নন-গেজেটেড সরকারী কর্মচারীদের বেতনের অগ্রিম ১০ হাজার টাকা নগদে দেওয়ার কথা ছিল৷ মূলতঃ নোট বাতিলের জেরেই সরকারী কর্মচারীদের দূর্ভোগ কমানোর প্রয়াস হিসেবে বেতনের ১০ হাজার টাকা নগদে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার৷ কিন্তু নগদ নোটের আকালের কারণে সরকারী কর্মচারীদের মধ্যে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের এক বৃহৎ অংশ আজ নগদে অগ্রিম বেতনের টাকা পাননি৷ তবে, আগামী সোমবার তাঁরা নগদে ১০ হাজার টাকা করে পাবেন বলে অর্থ মন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন৷
জানা গেছে, শুক্রবার নন-গেজেটেড কর্মচারীদের অনেকেই নগদে অগ্রিম ১০ হাজার টাকা পাননি৷ তাতে, তাঁরা অসন্তুষ্ট হন৷ এবিষয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে, দপ্তরের তরফে ব্যাঙ্কের কাছে নগদে অগ্রিম টাকা দেওয়ার ডকুমেন্ট পাঠানো হয়েছিল৷ কিন্তু এসবিআই’র বেশিরভাগ ব্রাঞ্চই তা রাখে নি৷ কারণ হিসেবে তাদের বক্তব্য, নগদে বেতনের অগ্রিম ১০ হাজার টাকা দেওয়ার মতো প্রয়োজনীয় নোটের ঘাটতি রয়েছে৷ ফলে, নগদে ১০ হাজার টাকা করে দেওয়া সম্ভব নয়৷ কয়েকটি ব্রাঞ্চে নোট পর্যাপ্ত থাকার ফলে নন-গেজেটেড কর্মচারীদের একটা অংশ নগদে অগ্রিম ১০ হাজার টাকা বেতন পেয়েছেন৷ তাতে বেকায়দায় পড়ে যায় রাজ্য সরকার৷ অসন্তোষের আঁচ রাজ্য সচিবালয় টের পায়৷ উদ্ভুত এই পরিস্থিতির ফলে অর্থ দপ্তর তড়িঘড়ি বৈঠক করে সিদ্ধান্ত হয় ইউবিআই থেকে নগদে বেতনের অগ্রিম টাকা প্রদান করার বিষয়ে৷ সে মোতাবেক অর্থদপ্তর যোগাযোগ করে ইউবিআই’র সাথে৷ জানা গেছে, ইতিমধ্যে ইউবিআই’র কাছে কাগজও পৌছে গেছে বেতনের অগ্রিম ১০ হাজার টাকা নগদে নন-গেজেটেড কর্মচারীদের মিটিয়ে দেওয়ার জন্য৷ শনিবার ব্যাঙ্ক ছুটি৷ তাই সোমবার থেকে ইউবিআই ব্যাঙ্ক থেকে নগদে বেতনের ১০ হাজার টাকাপাবেন অবশিষ্ট আবেদনকারী নন-গেজেটেড কর্মচারীরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top