News Flash

  • Home
  • Uncategorized
  • মুহুরী চরে বিএসএফের স্পেশাল ডিজির সফর, করলেন বৈঠক
Image

মুহুরী চরে বিএসএফের স্পেশাল ডিজির সফর, করলেন বৈঠক

BSF Logনিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ নভেম্বর৷৷ বিতর্কিত মুহুরীচর নিয়ে ঢাকায় দুদেশের মধ্যে বৈঠক নিষ্ফলা হলেও, বিএসএফের স্পেশাল ডিজির ঝটিকা সফরে বিলোনিয়াবাসী ফের আশার আলো দেখতে পাচ্ছেন৷ শুক্রবার বিএসএফ’র স্পেশাল ডিজি রিনা মিত্র সপার্ষদ মুহুরীচরে বিএসএফ ক্যাম্পে বৈঠক করেন৷ এদিন তিনি বেলা পৌনে বারটা নাগাদ বিলোনিয়ায় আসেন৷ তাঁর সাথে ছিলেন বিএসএফ’র গকুলনগর সেক্টরের ডিআইজি অশোককুমার যাদব, ডিআইজি অপারেশন দীনেশ গোবা৷ তাদের সাথে শ্রীমতি মিত্র মুহুরীচরে বিএসএফ ক্যাম্পে যান৷ সেখানে অন্যান্যদের মধ্যে বৈঠকে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক তমাল মজুমদার এবং বিএসএফ ১৬৮নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট কমলকুমার৷ প্রায় দু’ঘন্টা বৈঠক করে তিনি ফিরে যান৷
জানা গেছে, বিতর্কিত মুহুরীচর নিয়ে এদিন বৈঠক হয়েছে৷ মোট ৬৬ একর বিতর্কিত এলাকা নিয়েই দু’দেশের মধ্যে জটিলতা দেখা দিয়েছে৷ সম্প্রতি বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন মুহুরীচর পরিদর্শন করে ঢাকায় গিয়ে বাংলাদেশ সরকারের সাথে বৈঠক করেছেন৷ কিন্তু ঐ বৈঠকে মুহুরীচরের জটিলতা অবসানে কোন সুরাহা বের হয়নি৷ কিন্তু এদিন, বিএসএফ’র স্পেশাল ডিজি মুহুরীচর পরিদর্শন এবং বৈঠককে ঘিরে বিলোনিয়াবাসীর মনে নতুন করে আশার আলো জন্মেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top