News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্রান্সে ছুরিকাঘাতে খুন বৃদ্ধা সন্ন্যাসী, আততায়ীর খোঁজে পুলিশ
Image

ফ্রান্সে ছুরিকাঘাতে খুন বৃদ্ধা সন্ন্যাসী, আততায়ীর খোঁজে পুলিশ

muder photoমন্টফারিয়ার-সুর-লেজ, ২৫ নভেম্বর (হি.স.): ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মন্টপিলার শহরের কাছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর ছুরিকাঘাতে খুন হলেন এক বৃদ্ধা সন্ন্যাসী| স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের ঘটনা| পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মন্টফারিয়ার-সুর-লেজ গ্রামের মিশনারিদের বাড়িতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় এক আততায়ী| ওই বাড়িটিতে কমপক্ষে ৭০ জন বৃদ্ধ পুরুষ ও মহিলা থাকেন| তাঁরা সাধারণত মিশনারির কাজে আফ্রিকাতে কাজ করতেন|
খুন হওয়া বৃদ্ধা বৃহস্পতিবার রাতে নিজের ঘরে কাজ করছিলেন| হঠাত্ তাঁর ঘরে ঢুকে পড়ে অজ্ঞাতপরিচয় আততায়ী| কোনও কিছু ৱুঝে ওঠার আগেই বৃদ্ধার ওপর ছুরি দিয়ে আক্রমণ চালায় আততায়ী| ঘটনাস্থলেই প্রাণ হারান ওই বৃদ্ধা সন্ন্যাসী| কি কারণে খুন করা হয়েছে ওই বৃদ্ধা সন্ন্যাসীকে, তা তদন্ত করে দেখছে পুলিশ| আততায়ীর খোঁজে চলছে চিরুনি তল্লাশি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top