News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইস্যুতে উত্তাল সংসদ, সরকারকে চাপে রাখতে বুধবার বিক্ষোভ অবস্থানে বিরোধীরা
Image

নোট বাতিল ইস্যুতে উত্তাল সংসদ, সরকারকে চাপে রাখতে বুধবার বিক্ষোভ অবস্থানে বিরোধীরা

ParliamentofIndiaনয়াদিল্লি, ২১ নভেম্বর৷৷ ফের উত্তাল সংসদ৷ নোট বাতিল ইস্যুতে সোমবার সকাল থেকেই সরগরম লোকসভা এবং রাজ্যসভা৷ বিরোধী দলগুলির সম্মিলিত বিক্ষোভে বার বার বাধাপ্রাপ্ত হচ্ছে অধিবেশনের কাজ৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে রাজ্যসভায় ভাষণ দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ দাবি বিরোধীদের৷ সরকার পক্ষ সে দাবি মানতে রাজি নয়৷ নোট বাতিল নিয়ে রাজ্যসভায় যা বলার, তা অর্থমন্ত্রী অরুণ জেটলিই বলবেন, বলছে সরকার৷ কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড়৷ তা নিয়েই সোমবার সকাল থেকে রাজ্যসভা উত্তাল৷ অরুণ জেটলির অভিযো, বিরোধীরা আসলে বিতর্ক চান না, সংসদের কাজে বাধা দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য৷ সোমবার সকালে অর্থমন্ত্রী বলেছেন, বিরোধীরা বিতর্ক থেকে পালাতে চাইছেন৷
আজ সকালে অধিবেশন শুরুর আগে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্য বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করেছে৷ লোকসভা এবং রাজ্যসভায় যাতে বিরোধী দলগুলি সম্মিলিত আক্রমণে যেতে পারে, তা নিশ্চিত করতেই এ দিন সকালে বৈঠক হয়৷ বৈঠক যে ফলপ্রসূ, তা সকাল থেকে লোকসভা আর রাজ্যসভার চেহারা দেখেই বোঝা যাচ্ছে৷ তবে সংসদের দুই কক্ষে সরকারকে আক্রমণ করেই ক্ষান্ত থাকবে না বিরোধীরা৷ বুধবার বিরোধী দলগুলি সম্মিলিত ভাবে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ এত দিন পর্যন্ত শুধু তৃণমূলই সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল৷ এ বার প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যারাও সংসদ চত্বরে বিক্ষোভ শুরু করতে রাজি হয়ে গিয়েছে৷ নোট বাতিল নিয়ে লোকসভায় বিতর্ক চেয়ে প্রস্তাব এনেছেন বিরোধারী৷ বির্তক শেষে ভোটাভুটির দাবিও তোলা হয়েছে৷ কিন্তু যে প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে, তার ভাষা নিয়ে সরকার পক্ষের ঘোর আপত্তি রয়েছে৷ তা নিয়েই লোকসভা সকাল থেকে উত্তাল৷
নোট বাতিল ইস্যুতে কেন্দ্রয়ী সরকারকে চাপে রাখতে এবার একজোট বিরোধীরা৷ আগামী বুধবার ২৩ নভেম্বর সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ অবস্থানে বসার পরিকল্পনা নিয়েছেন বিরোধী দলের নেতারা৷
জানা গিয়েছে, রণকৌশল স্থির করতে সোমবার কংগ্রেসের ডাকে বিরোধী দলগুলি বৈঠক বসে৷ বৈঠক যোগ দেয় তৃণমূল, বাম, জেডিইউ, বিএসপিসহ একাধিক বিরোধী দল৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেসের লোকসভার নেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূ লের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, সিপিএমের মহম্মদ সেলিম, সিপিআইয়ের ডি রাজা, জেডিইউ নেতা শরদ যাদব, বিএসপির সতীশ মিশ্র, আরজেডির প্রেমচাঁদ গুপ্ত৷ এই বৈঠকের পর এদিন রণকৌশল স্থির করতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক বসছে কংগ্রেস৷ ইতিমধ্যেই দলের লোকসভা ও রাজ্যসভার সব সাংসদকে এদিন সংসদে হাজির থাকার জন্য হুইপ জারি করেছে কংগ্রেস৷ একইভাবে দলীয় সাংসদদের হুইপ জারি করে তৃণমূলও৷ পাল্টা বিজেপিও ভোটাভুটির আশঙ্কায় রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top