News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভিলেজ ঃ সিন্ধুকপাথরে কংগ্রেস, রাজঘাটে সিপিএম প্রার্থী জয়ী উপনির্বাচনে
Image

এডিসি ভিলেজ ঃ সিন্ধুকপাথরে কংগ্রেস, রাজঘাটে সিপিএম প্রার্থী জয়ী উপনির্বাচনে

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার সাঁতচাঁদ ব্লকের সিন্ধুক পাথর এডিসি ভিলেজের একটি আসনের উপনির্বাচনের ফলাফল আজ ঘোষিত হয়েছে৷ এই আসনে কংগ্রেস প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থীকে পরাজিত করেছেন৷ সিন্ধুক পাথর এডিসি ভিলেজের ৪নং ওয়ার্ডের ৬নং আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ আজ ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়৷ এই আসনে কংগ্রেস প্রার্থী কালা মগ জয়ী হয়েছেন৷ তিনি পেয়েছেন ১৮৮ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপিআইএম প্রার্থী অজয় মগ পেয়েছেন ১৭০ ভোট৷ অর্থাৎ কংগ্রেস প্রার্থী কালা মগ ১৮ ভোটের ব্যবধানে সিপিআইএম প্রার্থীকে পরাজিত করেছেন৷ এই আসনে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ২টি ভোট৷ কংগ্রেস প্রার্থীর জয়ে এলাকার কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সিন্ধুক পাথর এডিসি ভিলেজের একটি আসনে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ঐ এলাকার বিজয়ী প্রার্থী এবং জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ এলাকায় জনগণের আশা আকাঙ্খা পূরণে জয়ী প্রার্থী মনোনিবেশ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top