News Flash

  • Home
  • Uncategorized
  • ঔদ্ধত্য নয়, আত্মসন্তুষ্টিও দেখাতে চাই না, দ্বিতীয় টেস্ট জিতে বলল কোহলি
Image

ঔদ্ধত্য নয়, আত্মসন্তুষ্টিও দেখাতে চাই না, দ্বিতীয় টেস্ট জিতে বলল কোহলি

virat-kohli-copyবিশাখাপত্তনম, ২১ নভেম্বর (হি.স.) : প্রতিদিনই আরও পরিনত হচ্ছেন ভারত অধিনায়ক| দ্বিতীয় টেস্টে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত| এই ম্যাচের সেরা নির্বাচিত হন ভারত অধিনায়ক বিরাট কোহলি | এই জয় পেয়ে বিরাট বলেন, আমি যেমন ঔদ্ধত্য দেখাতে চাই না, তেমনই আত্মসন্তুষ্টিও দেখাতে চাই না| ইংল্যান্ডের প্রতি আমরা যথাযোগ্য সম্মান দেখাতে চাই | তিনি বলেন, আমাদের বোলারদের সামনে ইংল্যান্ডের ব্যাট সম্যানরা প্রচন্ড অস্বস্তিবোধ করেছে | আমরা এমন পাঁচ বোলার নিয়ে খেলতে নেমেছিলাম, যারা প্রত্যেকেই উইকেট পেয়েছে|
পাশাপাশি তিনি জয়ন্ত যাদবেরও ভূয়সী প্রশংসা করেন| এই ম্যাচেই অভিষেক হয়েছে জয়ন্ত যাদবের| দ্বিতীয় টেস্ট ম্যাচে যাদব মোট চারটি উইকেট তুলে নেন| বিরাট বলেন, এই ম্যাচে জয়ন্তর অভিষেক নিয়ে আলাদা করে বলতেই হয়| আমি ওর পারফরম্যান্সে অত্যন্ত খুশি| জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ও আমার কাছে এসে বলে যে কেমন ফিল্ডিং পজ়িশন ওর দরকার| ফলে ও কী করছে, সেটা খুব ভালো করেই ও জানে|
পুরস্কার হাতে বিরাট জানালেন, এই মাঠটা সবসময়ই আমার কাছে খুব স্পেশাল| অ্যাডিলেডেও আমার একই কথা মনে হয়| মাঠে এত সংখ্যক দর্শক উপস্থিত হয় যে এমনিতেই খেলার আমেজ চলে আসে| দর্শকদের উসাহের কারণে অনেক কঠিন পরিস্থিতিও খুব সহজ হয়ে যায়| আমরা কথা দিয়েছিলাম, ৪৫০র উপরে রান করব | সেই কথা আমরা রেখেছি| আর পরের কাজটা সহজ করে দিয়েছেন দলের বোলারারা | তাঁদের কারণেই ইংল্যান্ডের স্কোরবোর্ড সবসময় চাপের মধ্যে ছিল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top