News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণকে আধুনিকীকরণ করার উদ্যোগ
Image

চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণকে আধুনিকীকরণ করার উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ পুরানো আগরতলা চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণকে আধুনিকীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷  এলাকার বিধায়ক উপাধ্যক্ষ পবিত্র কর এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন৷

পুরানো আগরতলা চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণকে নতুন সাজে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রতি রবিবার যে সাপ্তাহিক অনুষ্ঠান হতো তাকে নতুন করে সাজানো হচ্ছে৷ গড়ে তোলা হচ্ছে স্যুইমিংপুল৷  এখানে প্রতিদিন ৫০ জন ছেলেমেয়ে স্যুইমিং করছে৷ মেলার মাঠকে খেলার মাঠ হিসাবে উন্নীত করা হচ্ছে৷ প্রশস্থ করা হচ্ছে৷ ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, খো খো, কাবাডি, কিক বক্সিং, জোডো, যোগা ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে৷ পরীক্ষার পরই যোগ শুরু হবে৷ একটি হবে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্যও বিকেলে যোগার ব্যবস্থা করা হবে৷ খেলাধূলা ও কালচার দুটি বিষয় নিয়ে একটি বড় সেন্টার তৈরি করা হচ্ছে বলে জানান উপাধ্যক্ষ পবিত্র কর৷ পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতি বিষয়গুলি পরিচালনায় দায়িত্বে থাকবে৷ এখানে দিনরাত  খেলাধূলার ব্যবস্থা থাকবে৷ দ্রুতগতিতে চলেছে আধুনিকীকরণের কাজ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top