News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেন দুর্ঘটনায় গ্রীণ কিরডোর তৈরি হাসপাতালে পৌঁছনো হচ্ছে আহতদের
Image

ট্রেন দুর্ঘটনায় গ্রীণ কিরডোর তৈরি হাসপাতালে পৌঁছনো হচ্ছে আহতদের

কানপুর, ২০ নভেম্বর (হি.স.) : গ্রীণ কিরডোর তৈরি করে যুদ্ধকালীন তৎপরতায় ইন্দোর-পটনা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছানো হচ্ছে । উত্তরপ্রদেশ সরকার যাত্রীদের উদ্ধারকাজ ত্বরাণ্বিত করতে নজিরবিহীনভাবে লখনউ থেকে কানপুরের মধ্যে তৈরি হয়েছে অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন করিডোর বা গ্রীন করিডোর। এই করিডোর দিয়ে অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পৌঁছনো হচ্ছে।
কানপুরের হালেট হাসপাতাল ও লখনউয়ের ট্রমা সেন্টার ওয়ান, টু আর কিং জর্জস মেডিক্যাল ইউনিভার্সিটিতে চলছে আহতদের চিকিৎসা। অ্যাম্বুলেন্সগুলি যাতে তাঁদের গ্রীন করিডোর দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, নিরাপদে হাসপাতালে নিয়ে যেতে পারে, তা দেখছে রাজ্য পুলিশ।
সম্ভবত এই প্রথম ভারতে কোনও রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে তৈরি হয়েছে গ্রীন করিডোর। অর্থাৎ এমন একটি রাস্তা, যেখানে ট্রাফিক সিগন্যাল দরকার মত লাল ও সবুজ করা যায়, যাতে ভিড় কম হয় ও প্রয়োজনমত জরুরি ভিত্তিতে দ্রুত যেতে দেওয়া যায় গাড়িকে।
প্রসঙ্গত রবিবার ভোররাতে কানপুরের কাছে ইন্দোর-পটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এপর্যন্ত ৯৬ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে । ঘটনায় আহতের সংখ্যা দুশোরও বেশি। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ কামরার ভেতরে অনেক যাত্রী এখনও আটকে রয়েছেন। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও পিএসি ঘটনাস্থলে পৌঁছেছে।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top