News Flash

  • Home
  • Uncategorized
  • চরম অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে শিশুদের মিড ডে মিল
Image

চরম অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে শিশুদের মিড ডে মিল

mid-day-mealনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৮ নভেম্বর৷৷ চরম অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে শিশুদের মিড ডে মিল খাওয়া৷ খবর সূত্রে জানা যায়, আদর্শকলোনী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অব্যস্থার মধ্যে দিয়ে কঁচিকাঁচা ছাত্রছাত্রীদের খেতে হচ্ছে মিড ডে মিলের খাবার৷
মধুপুরস্থিত আদর্শ কলোনী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিল রান্নাঘরের পাশে৷ স্থানীয় শাসকদলের পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ দেবনাথ নিজেই সেখানে রাবার সিট চাপানোর মেশিন বসিয়েছেন৷ সে রাবার পচার নোংরা জলগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিল রান্নার ঘরেও সামনে এসে জমে সেখান থেকে পচা ও নোংরা আবর্জনার গন্ধে ছোট ছোট ছেলেমেয়েরা মিড ডে মিলের খাবার খেতে পারছে না৷ পাড়ার জনগণ এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর কাছে অভিযোগ জানায়৷ পরে অঙ্গনওয়াড়ির কর্মী পতনা বৈশ্য পাড়ার পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ দেবনাথকে এবিষয়ে অভিযোগ জানালে তিনি তার উত্তরে বলেন, আমি আমার নিজের জায়গা রাবার চাপানো মেশিন বসিয়েছি৷ গন্ধ বের হলে আমি কি করব৷ ভয়ে মুখ খুললেন না অঙ্গনওয়াড়ি কর্মী ও পাড়ার জনগণ৷ অথচ তিনি নিজেই শাসক দলের পঞ্চায়েত সদস্য৷ তিনি নিজেই ভুলে গেলেন স্বচ্ছতা ও সুস্বাস্থ্যের কথা৷ রাজ্য সরকার সুস্বাস্থ্য এবং নির্মূল পরিবেশের জন্য গ্রামের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সচেতন বিষয়ে গ্রামের লোকদের কাছে তুলে ধরছে৷ নিজেই পঞ্চায়েত সদস্য হয়ে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের বিষয়ে একবারও ভাবে না৷ সে গৌরাঙ্গবাবু আগামীদিন কি করবে তিনি তার পাড়ার লোকদের জন্য৷ সেটাই বুঝতে পারছে এখন এই গ্রামের লোকেরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top