News Flash

  • Home
  • Uncategorized
  • এবার পেট্রোল পাম্পগুলো থেকেও নগদ দু’হাজার টাকা তোলা যাবে
Image

এবার পেট্রোল পাম্পগুলো থেকেও নগদ দু’হাজার টাকা তোলা যাবে

2000-currencyনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : শুক্রবার থেকে দেশের নির্বাচিত কয়েকটি পেট্রোল পাম্প থেকে নগদ টাকা পাওয়া যায়| সূত্রের খবর, যে সমস্ত পেট্রোল পাম্পে পিওএস মেশিন রয়েছে, সেখানে ডেবিট কার্ড সোয়াইপ করেল পাওয়া যাবে দু’হাজার টাকা| কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষের ভীতি কমাতেই সরকারের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে| এই পরিষেবা দেশের আড়াই হাজার পেট্রোল পাম্পকে চিহ্নিত করা হয়েছে| এখন আড়াই হাজার পেট্রোল পাম্পে এসবিআইয়ের পিওএস মেশিন রয়েছে| সেখানে গিয়ে ডেবিট কার্ড সোয়াইপ করলে প্রতিদিন দুহাজার টাকা করে তুলতে পারবেন গ্রাহকরা|
প্রসঙ্গত, তেল সংস্থা এইচপিসিএল, আইওসিএল এবং ভারত পেট্রোলিয়ামের প্রতিনিধিরা এসবিআইয়ের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পেট্রোল পাম্পে পিওএস মেশিন ব্যবহার করে টাকা তোলার প্রস্তাবে রাজি হয়ে এসবিআইয়ের চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার‌্য জানিয়েছেন, এজন্যে পর‌্যাপ্ত নগদের ব্যবস্থা করা হবে| এই পদক্ষেপের ফলে কিছুটা স্বস্তি পাবেন আমজনতা এবং ব্যাঙ্ক কর্মীরাও| প্রথমে আড়াই হাজার পেট্রোল পাম্পে এই পরিষেবা পাওয়া গেলেও ধীরে ধীরে এই পরিষেবা কুড়ি হাজার পেট্রোল পাম্পে পাওয়া যাবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top